Monday, October 26, 2026
WA
Home Bangla সোনিয়া তাসনিম খানের আগন্তুক পাঠ নিয়ে মুগ্ধ হলাম

সোনিয়া তাসনিম খানের আগন্তুক পাঠ নিয়ে মুগ্ধ হলাম

0
855
সোনিয়া তাসনিম খানের "আগন্তুক "
সোনিয়া তাসনিম খানের "আগন্তুক "

সোনিয়া তাসনিম খানের আগন্তুক পাঠ নিয়ে মুগ্ধ হলাম

ফারুক আহমেদ

“আগন্তুক” নামটা শুনলেই মনের মাঝে এক রহস্যময় অবয়ব ভেসে ওঠে। “আগন্তুক” নামের এই বইটা হাতে নেবার পর অনুভূতি অনেকটা তেমনই ছিল। লেখক সোনিয়া তাসনিম খানের এটি প্রকাশিত চতুর্থ বই। সাবলীল ভাষা বরাবরই তার লেখনীকে এক মাধুর্যময় গতি দিয়ে থাকে। গল্পের প্লটের নতুনত্ব এবং আকর্ষণীয় শব্দচয়ন লেখকের লেখনীকে এক আলাদা বৈশিষ্ট্যে উদ্ভাসিত করে তোলে সবসময়ই। বলা বাহুল্য, এই বইটিতেও তিনি তার সেই মেধার ধারা অক্ষুন্ন রেখেছেন একইভাবে।

সুতপা ও সৌমেনের মিষ্টি ভালোবাসার গল্প দিয়ে “আগন্তুক” উপন্যাসের শুরুটা প্রথমে মূলত আর গতানুগতিক রোমান্টিক উপন্যাসের মত মনে হলেও কিছুদূর এগিয়ে যেতেই কাহিনির মোড় দারুণ ভাবে রহস্যের দিকে বেঁকে যায়। উপন্যাসের শুরুতে এক অচেনা ফোন নম্বর থেকে ভেসে আসা মিষ্টি কন্ঠ এরপর পুরো উপন্যাসে প্রচ্ছন্ন প্রভাব বিস্তার করতে থাকে। সুতপার হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, সৌমেনের মানসিক অস্থিরতা, এক অসহায় পিতা মাতার অসহায়ত্ব এবং সর্বোপরি উপন্যাসের অন্যতম প্রধাণ গুরুত্বপূর্ণ চরিত্র ফয়সালের বুদ্ধিদীপ্ততা এবং পরিশেষে রহস্যের যবানিকাপাত ঘটনো, এইসব মিলিয়ে কাহিনীকে এক চমৎকার পরিণতির দিকে এগিয়ে নিয়ে গিয়েছে সাবলীল ভাবে। লেখকের লেখনীতে পরিপক্বতার ছাপ যথেষ্ট রকম বিদ্যমান। সাধারণ বিষয়গুলোকে প্রাঞ্জল ভাষা প্রয়োগে তিনি অত্যন্ত অনিন্দ্য ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন বলে মনে করি। বিশেষ করে লেখক সোনিয়া তাসনিম খানের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনাগুলো ছিল অসাধারণ। জীবনের রসবোধের সাথে রহস্যের মিশেলকে উনি মিলিয়ে নিয়েছেন সুষম ভাবে। আমাদের দৃশ্যমান জগতের বাইরে কী আসলেই কোন অদৃশ্য জগত বিদ্যমান কিনা সেই যুক্তিতর্ক যে নেহাত উড়িয়ে দেবার মত কোন ব্যাপার নয় তা এই বইটি পড়বার পর নতুন করে আরো একবার ভেবে নিতে বাধ্য হচ্ছি। বইটিতে অলৌকিক বিষয়বস্তুর সাথে বিজ্ঞানের যে চিরায়িত দ্বন্দ্ব সেটি উপস্থাপন করা হয়েছে অত্যন্ত চমৎকার করে। বইটির মাঝে প্রিয় কিছু বাক্যের মাঝে একটি বাক্য হলো

“বিজ্ঞানের ভুবনে আদিভৌতিক বিষয়ের কোন স্থান নেই। এটা ঠিক যে, বিজ্ঞান অনেক ক্ষেত্রে এখনও অসম্পূর্ণ। কিন্তু এই সব রহস্যের জাল বিজ্ঞান একদিন ঠিক উন্মোচন করে নেবে।”

পরিশেষে বলতে চাই, ঝরঝরে ভাষা, শুদ্ধ সম্পাদনা, নান্দনিক প্রচ্ছদ, চমৎকার প্রোডাকশন বইটিকে সত্যি প্রকৃত অর্থে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনী “অবসর প্রকাশনা”।

পরিশেষে লেখকের প্রতি রইল অশেষ শুভকামনা।

আগন্তুক
সোনিয়া তাসনিম খান
প্রচ্ছদ
মোস্তাফিজ কারিগর
প্রকাশনী
অবসর
প্রকাশকাল
অমর একুশে গ্রন্থমেলা ২০২২
মূল্য: ২৫০ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights