ওনাম উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওনাম উপলক্ষে সকলকে বিশেষ করে কেরলের মানুষ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা মালয়ালি সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
একটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“সকলকে বিশেষ করে কেরলের মানুষ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা মালয়ালি সম্প্রদায়কে ওনামের শুভেচ্ছা। এই উৎসব প্রকৃতি মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের কঠোর পরিশ্রমী কৃষকদের গুরুত্বকে পুনঃপ্রতিষ্ঠা করে। ওনাম আমাদের সমাজে আরও ঐক্যের বার্তা বয়ে আনুক।”













