Wednesday, September 16, 2026
WA
Home Bangla পরমব্রতর বউদি ক্যান্টিন

পরমব্রতর বউদি ক্যান্টিন

0
980
পরমব্রতর বউদি ক্যান্টিন
পরমব্রতর বউদি ক্যান্টিন

পরমব্রতর বউদি ক্যান্টিন

Kolkata:
আমার আপনার প্রত্যেকের বাড়িতে দৈনন্দিন ঘটে যাওয়া কিছু ঘটনা-দুর্যটনা, বয়ে চলা জীবনের কিছু অংশ নিয়েই তৈরি হয়েছে বউদি ক্যান্টিন। প্রযোজনা ও পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পুজোর পঞ্চমী অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি সেক্টর ফাইভের একটি রেস্তোরাঁয় ছবিটির ট্রেলার লঞ্চ করে পরমব্রত বললেন, ‘খুব সহজ, সরল, সাধারণ একটি ছবি বউদি ক্যান্টিন। ছবিটির গল্পও তাই, ছবিটি যাকে নিয়ে তৈরি তিনিও তাই। চেষ্টা করেছি আমরা নারী-পুরুষরা সমাজে যেভাবে বাঁচি, তার ধরণ ধারণ নিয়ে প্রশ্ন তোলার।‘ লঘু চালে, হাসির মোড়কেই নিজের প্রশ্ন ও মতামত পেশ করেছেন পরিচালক।

ইদানীং ‘বউদি’ শব্দটি নিয়ে বাঙালি মননের একাংশে ভিন্ন মনোভাব তৈরি হলেও পরমব্রত বললেন, ‘বউদি ডাকটা আসলে সুন্দর একটি সম্বোধন। যেকোনও বিবাহিত মহিলাকে মর্যাদা দেওয়া হয় এই ডাকে। এই ডাকটার মধ্যে স্নেহ আদর খুনসুটি দুষ্টুমি মিশে আছে। আমরা কিন্তু সেই সেন্সে বউদি শব্দার্থ ব্যবহার করেছি।‘ ছবির ‘বউদি’ শুভশ্রী গাঙ্গুলি বললেন, ‘আমরা মেয়েরা এখনও পর্যন্ত জেন্ডার ইকুয়ালিটি, নারীশক্তি নিয়ে কথা বলি। এই ছবি করতে গিয়ে অন্য একটা ভাষা শিখলাম। একজন নারীর স্বাধীনতা মানে সেটা কি পুরুষের মতো হতে হবে? একজন মেয়ে যদি নাচ শিখতে চায় বা রান্নাটাই করতে চায় কিংবা ভালো করে সংসারটা করতে চায়, এবং করতে পারে, সে কিন্ত তার মতো করে স্বাধীন। ছবিটায় একটা মিষ্টি ম্যাসেজ আছে।‘ ছবিতে শুভশ্রীর চরিত্রর নাম পৌলমী। সে তার রন্ধন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে চায়।

ছবিতে পরমব্রত অভিনয় করেছেন অন্যতম মুখ্য চরিত্রে। আছেন সোহম, অনসূয়া মজুমদার, অরুন ব্যানার্জি প্রমুখ। অনসূয়া মজুমদার বলেন, ‘এখানে নিজস্বতার একটা লড়াই আছে। বিশ্বাসের লড়াই আছে। যেটা আমরা সব সময় করে থাকি কী পুরুষ কী নারী।‘ ছবির গল্প লিখেছেন অরিত্র সেন। চিত্রনাট্য লিখেছেন সম্রাঞ্জী বন্দ্যোপাধ্যায় ও সৌমশ্রী ঘোষ। সম্রাজ্ঞী সংলাপও লিখেছেন। গীতিকার শ্রীজাত। সুরকার জয় সরকার। গান গেয়েছেন ইমন, ঈশান, মধুমন্তি প্রমুখ।
ছবি ও নিউজ
রাজিব মুখোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights