Tuesday, September 29, 2026
WA
Home Bangla শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় ও আইআইজিএসটির যৌথ উদ্যোগে জিআইএস প্রযুক্তির কর্মশালার আয়োজন

শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় ও আইআইজিএসটির যৌথ উদ্যোগে জিআইএস প্রযুক্তির কর্মশালার আয়োজন

0
620
International Institute of Geospatial Science and Technology-IIGST got a new unit in North Bengal
International Institute of Geospatial Science and Technology-IIGST got a new unit in North Bengal

শিলিগুড়ি,১২ সেপ্টেম্বর ২০২২:

শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় ও কলকাতাস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ জিও স্পেশিয়াল সাইন্স এন্ড টেকনোলজি ওরফে আইআইজিএসটির যৌথ উদ্যোগে জিআইএস প্রযুক্তির উপরে একটি দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার সূত্রে সূর্যসেন মহাবিদ্যালয়ের সঙ্গে আইআইজিএসটির একটি আনুষ্ঠানিক মৌ স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় কে আইআইজিএসটির উত্তরবঙ্গ শাখা হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত সংস্থার কর্ণধার শ্রী বিশ্বজিৎ রায় চৌধুরী বলেন “এর মাধ্যমে উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের ছাত্র-ছাত্রীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এবং গবেষণা ও শিল্প উদ্যোগী প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মমুখী করে তোলাই এই collaboration র মূল লক্ষ্য। পাশাপাশি জিআইএস টেকনোলজির মত আধুনিক ও উদ্ভাবনী শিক্ষা পদ্ধতির অনুপ্রবেশ এর মাধ্যমে উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রী, গবেষক ও শিক্ষক শিক্ষিকা তথা প্রশাসনের সহায়ক হিসেবে গড়ে ওঠাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।” তার বক্তব্য সূত্রে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সূর্যসেন মহাবিদ্যালয় অধ্যক্ষ ডঃ প্রণব কুমার মিশ্র মহাশয় তথা সমস্ত ম্যানেজিং কমিটির সদস্যকে তাদের এই আন্তরিক সহযোগিতা ও কর্মদ্দ্যোগী মানসিকতার জন্য।

কলেজের অধ্যক্ষ ডাক্তার মিশ্রর মতে,” সূর্যসেন মহাবিদ্যালয় বরাবরই শিক্ষা ও সামাজিকতার বিকাশে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এসেছে। এই collaboration তারই একটি প্রতিফলন মাত্র আমরাও বিশেষভাবে গর্বিত এবং আপ্লুত যে আইআইজিএসটির মতো একটি সংস্থা আমাদের কলেজকে তাদের উওরবঙ্গ শাখা হিসেবে বেছে নিয়েছেন। আশা রাখি, এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা এই মহাবিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী সহ উত্তরবঙ্গের অন্যান্য অঞ্চলের ছাত্রছাত্রীদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবো।”

উক্ত কর্মশালায় সূর্যসেন কলেজের ছাত্র-ছাত্রীসহ শিলিগুড়ি সংলগ্ন অন্যান্য কলেজ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র-ছাত্রী, গবেষক ও অধ্যাপকেরা অংশগ্রহণ করেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের এক গবেষক এর মতে এই ধরনের একটি সংস্থা উদ্যোগের জন্য আমরা বহুদিনব্যাপী অপেক্ষা করছিলাম। আইআইজিএসটি কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রী গবেষক ও শিক্ষকদের কথা মাথায় রেখে এই প্রতিষ্ঠানটির একটি শাখা এখানে স্থাপন করার জন্য। উনাদের বিভিন্ন জিআইএস রিমোট সেন্সিং সম্পর্কিত কোর্স গুলির মাধ্যমে উপকৃত হব বলে আমরা ভীষণ আশাবাদী এবং এর মাধ্যমে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা কর্মসংস্থানেরও একটি দিশা খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।”

বলাই বাহুল্য এই কর্মশালার সূত্রে আইআইজিএসটি তাদের উত্তরবঙ্গ শাখার জন্য জিআইএস ও রিমোট সেন্সিংয়ের উপর একটি ছয় মাসের ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক ঘোষণা করে, যা আগামী নভেম্বর মাস থেকে সূর্যসেন মহাবিদ্যালয় ক্যাম্পাসে শুরু হতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights