Tuesday, September 29, 2026
WA
Home Bangla বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদানের...

বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদানের সঙ্গে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল

0
1460
বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদানের সঙ্গে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল
বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদানের সঙ্গে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল

বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতীদের সংবর্ধনা প্রদানের সঙ্গে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিল

ফারুক আহমেদ

বুদবুদ আমরা ক’জন স্পোর্টিং ক্লাব পরিচালিত বুদবুদ গ্রাম সার্বজনীন দুর্গোৎসবের ৫০তম (সুবর্ণ জয়ন্তী) বর্ষের পুজো মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে (থিম-কর্নাটকের বিরূপাক্ষ মন্দির) মণ্ডপের দ্বারোদঘাটন হয়ে গেল শুভ চতুর্থীর সন্ধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সমারোহ আন্তরিকতায়। এই উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শ্রীযুক্ত পরেশ চন্দ্র পাল মহাশয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শ্রীযুক্ত সুজিত চট্টোপাধ্যায় মহাশয় (ভারতীয় শিক্ষক), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন তথা কবি, সাহিত্যিক শ্রীযুক্ত কাজী নিজামউদ্দিন মহাশয় (প্রধান শিক্ষক, বিজরা হাই স্কুল), মাননীয়া শ্রীমতি সিমা দত্ত চ্যাটার্জী মহাশয়া (৪ বারের সোনা জয়ী, এশিয়ান গেমসে সোনা জয়ী এবং এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলা), পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও রায়নার বিধায়ক মাননীয়া শ্রীমতি শম্পা ধাড়া মহাশয়া, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীযুক্ত দেবু টুডু মহাশয়, শ্রীযুক্ত সুভাষ মণ্ডল মহাশয় (চেয়ারম্যান, এস বি এস টি সি), শ্রীযুক্ত অলোক কুমার মাঝি মহাশয় (বিধায়ক, জামালপুর বিধানসভা), শ্রীযুক্ত অঞ্জন রায় (সি.আই., কাঁকসা), শ্রীযুক্ত মহম্মদ মইনুল হক (ভারপ্রাপ্ত আধিকারিক, বুদবুদ থানা), শ্রীমতি শুভ্রা ভট্টাচার্য্য মহাশয়া (প্রধান, বুদবুদ গ্রাম পঞ্চায়েত) সহ অন্যান্য অতিথিবৃন্দরা মণ্ডপের ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের দ্বারোদঘাটন করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রীযুক্ত সুজিত চট্টোপাধ্যায় মহাশয় (ভারতীয় শিক্ষক) সহ অন্যান্য অতিথি বর্গরা।
এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতী ছাত্র ও ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং দুঃস্থ মানুষদের হাতে ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় অতিথিরা বস্ত্র তুলে দেন।

বুদবুদ আমরা কজন স্পোর্টিং ক্লাবের কমিটির এক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেল অসহায় মানুষের কল্যাণে কাজ করতে তারা বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights