প্রধানমন্ত্রী সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন
By PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজয়া দশমী ঊপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী এই উৎসব সকলের জীবনে যেন সাহস, সংযম ও সদর্থক শক্তি আনে, সেই কামনাও করেছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেন, “সকল দেশবাসীকে বিজয়ের প্রতীক উৎসব বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। আমি কামনা করি, এই উৎসব সকলের জীবনে সাহস, সংযম ও সদর্থক শক্তি নিয়ে আসুক”।


















