রাজা আর কতদিন উলঙ্গ রবে ?
সুমন মুন্সী
বিদ্যালয়ে মদ্যপান,
দেখছে জাতি ভাগ্যবান,
ময়ূরপুচ্ছ কাকের সারি,
লেখাপড়ায় পড়লো দাঁড়ি ।
রাজনীতি আজ চোর বাজার,
দেশের মানুষ হচ্ছে নাচার।
হীরক রাজ্যের বংশ এলো,
শিক্ষা দীক্ষা চুলোয় গেলো।
ফেল করে, যারা চাকরি পেলো,
তাদের মানই কি বড় হলো?
হকদারদের মাটিতে ফেলে,
পুলিশ দিয়ে পিটিয়ে দিলে?
শেষের সেদিন বিচার পাবে,
চোখের জলের হিসাব হবে।
বঙ্গ মাঝে রঙ্গ ভারী,
ময়ূর পুছককের সারি।
হবু শিক্ষক ধুলায় আজ,
চোরের হাতে, সমাজ আজ।
রাজা রানী বিদায় নেবে,
সময় শুধু জেনে নেবে,
একই পথে ধুলায় যাবে,
অহংকারীর পতন,
শীঘ্রই নিশ্চিত হবে।
মায়ের জাতের এমন, হিংস্র রূপ,
বিধাতাও কি লিখেছিলেন, এমনই রূপ?
লজ্জা যদি নাই থাকে,
রাজা এবার কি তবে জুতো খাবে?
ছোট্ট শিশু প্রশ্ন করে,
রাজা আর কতদিন উলঙ্গ রবে ?

















