Tuesday, September 22, 2026
WA
Home Bangla বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

0
663
বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বালিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ মার্কিন রাষ্ট্রপতি শ্রী জোসেফ আর বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন।

তাঁরা কৌশলগত এবং অত্যাধুনিক প্রযুক্তি, অ্যাডভান্সড্‌ কম্প্যুটিং, কৃত্রিম মেধা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা ও ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য গৃহীত পদক্ষেপের পর্যালোচনা করেছেন। কোয়াড, আইটুইউটু-র মতো নতুন নতুন গোষ্ঠীগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় সহযোগিতা বজায় থাকায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন।

তাঁরা আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্ষেত্রে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভারত – মার্কিন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি বাইডেনের নিরবচ্ছিন্ন সমর্থনের কারণে প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, জি-২০ গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পালনের সময় ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights