হত্যাপুরীর হাত ধরে ফেলুদা ফিরছেন এই বড়দিনের ছুটিতে
By Antara Tripathy
কলকাতা :
সন্দীপ রায় নিয়ে আসছেন হত্যাপুরী আবার এক অনবদ্য ফেলুদার গল্প কিন্তু নতুন ফেলুদা এবার ইন্দ্রনীল। সম্পূর্ণ নতুন টীম নিয়ে আবার সেই ম্যাজিকের অপেক্ষায় সকল ফেলুদা প্রেমী।
প্রিয়া সিনেমা হলের প্রিমিয়ারে ছিল চাঁদের হাট । দেখা যাক রাজীব মুখার্জীর ক্যামেরায় ধরা সেই সোনালী মুহূর্ত।
প্রদোষ সি. মিত্তর ফেলুদা (ইন্দ্রনীল সেনগুপ্ত), তোপশে (আয়ুশ দাস) এবং লালমোহন গাঙ্গুলী জটায়ু এবার নতুন মুখ (অভিজিৎ গুহ) পুরীতে ছুটি কাটাতে যান। এক সন্ধ্যায়, ত্রয়ী বালিতে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পান।
পরে, লালমোহন বাবু একজন জ্যোতিষীর লক্ষণ ভট্টাচার্য (শুভাশীষ মুখার্জী) সাথে দেখা করতে যান যিনি সম্ভবত অতিসংবেদনশীল সেনসেশন কে অনুভব করতে সক্ষম। শীঘ্রই তারা সমুদ্র সৈকতে পড়ে থাকা একটি মৃতদেহের উপর হোঁচট খায়। তারা কি রহস্য বের করতে পারবে?
দেখুন হত্যাপুরী এই শীতে পুরীতে ফেলুদা ।
Photo Rajib Mukherjee



























