Saturday, October 24, 2026
WA
Home Bangla বিএসএফ ০৬ টি সোনার বিস্কুটসহ চোরাকারবারীকে আটক করেছে

বিএসএফ ০৬ টি সোনার বিস্কুটসহ চোরাকারবারীকে আটক করেছে

0
973
বিএসএফ ০৬ টি সোনার বিস্কুটসহ চোরাকারবারীকে আটক করেছে
বিএসএফ ০৬ টি সোনার বিস্কুটসহ চোরাকারবারীকে আটক করেছে

জুতোর ভিতর লুকিয়ে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, বিএসএফ ০৬ টি সোনার বিস্কুটসহ চোরাকারবারীকে আটক করেছে

(জেলা নদীয়া)
২৫ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখে, ৮২ ব্যাটালিয়নের সীমা চৌকি মহাখোলার জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, এলাকায় একটি সুপরিকল্পিত অ্যামবুশ স্থাপন করে।

জওয়ানরা লক্ষ্য করেন যে সীমান্তের দিক থেকে একজন সন্দেহজনক ব্যক্তি আসছে। যখন সে আরো কাছে আসে, তখন জওয়ানরা লোকটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরে যখন তাকে তল্লাশি করা হয়, তখন তার জুতোর ভিতর থেকে ০৬ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। জোয়ান সঙ্গে সঙ্গে পাচারকারীকে ধরে ফেলে। ধৃত পাচারকারীর পরিচয় – আশাদুল মন্ডল (৪০), জেলা নদীয়া বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারি স্বীকার করেছে যে, সে দুই বছর ধরে আন্তঃসীমান্ত চোরাচালানের সাথে জড়িত ছিল। সে আরও জানায়, আজ সে জিরো লাইনের কাছে বাংলাদেশের কুতুবপুর গ্রামের বাসিন্দা হিরণ মণ্ডলের কাছ থেকে এই জুতো গুলো নিয়েছিল, যাতে ০৬ টি সোনার বিস্কুট লুকানো ছিল।

জব্দ করা সোনার বিস্কুটের ওজন ৬৯৯.৯৯ গ্রাম, যার আনুমানিক মূল্য ৪০,২৪,২৬৭/- টাকা।

গ্রেফতারকৃত চোরাকারবারী ও জব্দকৃত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস তেহট্ট তে হস্তান্তর করা হয়েছে।

৮২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে। কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা ও বোঝাপড়ার কারণে চোরাকারবারিরা ক্রমাগত ধরা পড়ছে এবং তাদের পরিকল্পনা প্রতিনিয়ত নস্যাৎ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights