Monday, October 26, 2026
WA
Home Bangla অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব

অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব

0
677
বাম দিক থেকে ডান দিক: অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব উপস্থিত ছিলেন, বিখ্যাত গায়ক শ্রী সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জিএম শ্রী কে ভিজয়ন।
বাম দিক থেকে ডান দিক: অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব উপস্থিত ছিলেন, বিখ্যাত গায়ক শ্রী সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জিএম শ্রী কে ভিজয়ন।

অ্যাক্রোপলিস মলে নববর্ষের ভুরিভোজ, শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব।

 কলকাতা, ১২ই এপ্রিল, ২০২৩:

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ।  পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।  উৎসব মানেই বাঙালির ভুরিভোজ। আজ ১২ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল  পর্যন্ত অ্যাক্রোপলিস মলে শুরু হল  ”নববর্ষের ভুরি ভোজ”- খাদ্য উৎসব ।  প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই খাদ্য উৎসব। রকমারি খাবার চেখে দেখতে হলে একবার ঢু মারতেই হবে অ্যাক্রোপলিস মলে।

আজ এই উৎসবের আনুষ্ঠানিক উদ্ভোদন হয়। উপস্থিত ছিলেন,  বিশিষ্ট গায়ক শ্রী সৌমিত্র রায়  এবং অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শ্রী কে ভিজয়ন।
 নববর্ষের ভুরিভোজের এই উৎসবে রয়েছে অভিনেতা এবং খাদ্য ব্যবসায়ী সৌরভ দাসের নিজস্ব ব্র‍্যান্ড ‘ হদোলস’। এছাড়া রয়েছে পিঠে বিলাশি, ভোজন বিলাশি, টার্কিস- ইয়ানো, মিত্র ক্যাফে, নিউ  ভারত সুইটস, তেমারিন্ড, রায় প্যান প্যালেস, দিঘা ফিশ কর্পোরেশন, বাংলার দই।
মেনুর মধ্যে থাকছে, মটন এবং চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস এবং কলকাতার চিকেন কষা, ভেটকি পাতুরি থেকে শুরু করে বাঙালির প্রিয় ইলিশ মাছের কচুরি এবং ভেটকি মাছের নানান রকমের মেনু। এছাড়া থাকছে সবার প্রিয় নোলেন গুড়ের আইসক্রিম,  আইসক্রিম লস্যি  এবং ডাবের পায়েশ।  খাবারের শেষে রয়েছে পানের বিভিন্ন রকমারি আইটেম- স্মোক পান, ফায়ার পান, চকলেট পান ইত্যাদি।

আনুষ্ঠানে এসে গায়ক সৌমিত্র রায় বলেন,” নববর্ষ মানেই খাওয়ার দাওয়া, গান, আড্ডা, মজা। আমি বরাবরই খাদ্যরসিক। আর অ্যাক্রোপলিস মল আমার অন্যতম প্রিয় একটি জায়গা। আমি এর আগেও এদের বিভিন্ন খাদ্য উৎসবে অতিথি হয়ে এসেছি। এখানকার নানা রকমের খাদ্য উৎসব হয়ে থাকে, যা অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয়। এছাড়া এখানকার স্টল গুলির খাবার অত্যন্ত সুস্বাদু, যা আগত অতিথি এবং ভোজনরসিকদের মন কাড়বে।”

অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শ্রী কে ভিজয়ন বলেন,”অ্যাক্রোপলিস মল ইতিমধ্যেই অতিথি এবং পৃষ্ঠপোষকদের মধ্যে খ্যাতি অর্জন করেছে। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরণের খাদ্য উৎসবের আয়োজন করে থাকি, যা সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।  এই বছর আমরা বাঙালির দ্বিতীয় বৃহত্তম উৎসব উদযাপনের অংশ হতে বাংলা নববর্ষের খাদ্য উত্সব শুরু করেছি।  আমরা সাত বছরেরও বেশি সময় ধরে আমাদের অতিথিদের জন্য বিভিন্ন উত্সবের আয়োজন করে আসছি। চলতি বছরে কলকাতার জনপ্রিয় বাংলা নববর্ষের ভুরিভোজকে নিয়ে এই খাদ্য উৎসবের আয়োজন করেছি। আশা করি ভোজনরসিকদের এই উৎসব ভালো লাগবে।”

বাম দিক থেকে ডান দিক: অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব উপস্থিত ছিলেন, বিখ্যাত গায়ক শ্রী সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জিএম শ্রী কে ভিজয়ন।
বাম দিক থেকে ডান দিক: অ্যাক্রোপলিস মলে শুরু হল নববর্ষ স্পেশাল খাদ্য উৎসব উপস্থিত ছিলেন, বিখ্যাত গায়ক শ্রী সৌমিত্র রায় এবং অ্যাক্রোপলিস মলের জিএম শ্রী কে ভিজয়ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights