
বিএসএফ সীমান্তের বাসিন্দাদের জন্য সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করেছে, গ্রামবাসীদের জল ফিল্টারের মেশিনও উপহার দেওয়া হয়েছে
(জেলা-নদিয়া)
২১ শে এপ্রিল, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন সীমা চৌকি সুন্দর এবং হাজরাখাল, ০৮ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের এলাকায় নাগরিক কর্মসূচীর আয়োজন করেছে। এই কর্মসূচিতে, সিলবেড়িয়া, বনবেড়িয়া, হাজরাখাল, ঝোরপাড়া, শ্রীনাথপুর এবং হাবাসপুর গ্রামের স্কুল শিশুরা উপকৃত হয়, যাদেরকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও গ্রামবাসীদের কাছে ওয়াটার পিউরিফায়ার, হাই মাস্ক সোলার লাইট এবং জলের ট্যাঙ্ক উপহার দেওয়া হয়েছে। সেই সাথে ০৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে গ্রামবাসীদের মধ্যে ২,১৬,৪৯৭/- টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসব কর্মসূচিতে আশেপাশের গ্রামের প্রধান, সদস্য, বিদ্যালয়ের অধ্যক্ষসহ শত শত গ্রামবাসী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গ্রামবাসীরা বিএসএফ কর্তৃক সংগঠিত নাগরিক কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচী আয়োজনের জন্য বিএসএফকে অনুরোধ করেন।
০৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তবাসীদের সহযোগিতা করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন যে এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল বিএসএফ এবং গ্রামবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয় বৃদ্ধি করা।















