Tuesday, September 29, 2026
WA
Home Bangla আজও কি মহান তুমি মে দিবস?

আজও কি মহান তুমি মে দিবস?

0
652
The Counting - Last Penny Photo by Suman Munshi
The Counting - Last Penny Photo by Suman Munshi

আজও কি মহান তুমি মে দিবস?
সুমন মুন্সী

বাবা তুমি রোজ এতো দেরি করে বাড়ি ফের কেন?

মা, তোর বাবা যে কলের শ্রমিক,
তাঁর শুধু শ্রমেই অধিকার সময়ের নেই কোনো দাম !

কেন তুমি একেক দিন এক এক সময় ফের,
কখনো সন্ধ্যে , কখনো বা রাত দুপুরে,

কি পাও তুমি ওভারটাইম ?
পাও কি তুমি বোনাস ?

প্রতি বছর বলো এবার তোকে ঠিক নতুন স্কুল ব্যাগ কিনে দেব?
কিনে দেব নতুন রং পেন্সিল, বই আর খেলনা?

কিন্তু সেই বছর আর দিনটা তো আসে না, বাবা?

করুন মুখে বলি গত তিন বছর করোনা খেয়ে নিয়েছে সব,
অনেক দেনা হয়ে গেছে যে, মাইনেও গেছে কমে, কি করি মা,বল?

তবে যে সেদিন তোমার কলের মালিক এলেন নতুন গাড়ি চড়ে ?
লোকে বললো তিন কোটি দাম তার,
পকেটের কলম , হাতের ঘড়ি সেও কয়েক লাখ !

তবে তোমাদের ৫০লাখের বাকি ওভারটাইম দিলোনা কেনে?
করোনার সময় তো তো,তোমাদের কোম্পানি কর ছাড় পেলো,
পেলো কম সুদে ঋণ, পেলো প্রোডাকশন ইনসেনটিভ?

তোমরা কি পেলে বাবা ? কি পেলো মা, কি পেলো বুড়ো ঠাকুমা,
কি পেলাম আমরা বাবা ?

আমার ছেলেবেলা কেটে যাচ্ছে তোমাকে ছাড়া,
ভাইটাও এখন হাঁটে শিখে যাচ্ছে,
তাঁর ভবিষ্যৎ ও কি ওই হাঁড় ভাঙা রক্ত ওঠা শ্রম?

যদি সেই শ্রমের মূল্য হয় শোষণ আর হতাশা,
তবে কবে পাবে সে অধিকার নিজের জীবনের সময় ফিরে পেতে?

মে দিবস কি তবে শুধুই ছুটির দিন?
না, সে স্বাধিকার আর অধিকারের, অধিকার বুঝে নেবার দিন?

শুধু কিছু লাল পতাকার মেলা নয়,
বাবা আবার গর্জে উঠুক মানুষ,
অধিকারের দাবিতে জমে উঠুক সম্মানের পরিশ্রমের মিছিল।

মে দিবস অমর রহে নয়,
মে দিবস অমর ছিল, আছে , থাকবে।

শুধু দরকার আবার একটু সচেতন সমাজ ,
জেগে উঠে, বলুক শ্রমিকের ঘামের মূল্যে গড়ে ওঠে এ সমাজ।

কি বলবো বাবা মে দিবস লাল সেলাম?
শুধু কি লাল না, মানুষের মে দিবস তোমায় অন্তরের প্রণাম।

youtube placeholder image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights