Tuesday, September 29, 2026
WA
Home Bangla নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির নতুন নামকরণ করা হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়...

নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির নতুন নামকরণ করা হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটি

0
502
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির নতুন নামকরণ করা হল প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটি

By PIB Kolkata

নতুনদিল্লি, ১৬ জুন ২০২৩
নেহরু স্মৃতি সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটির এক বিশেষ বৈঠকে এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহালয় ও গ্রন্থাগার সোসাইটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই বিশেষ বৈঠকে পৌরোহিত্য করেন সোসাইটির সহ সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ।

  ২০১৬ সালে নতুন দিল্লির তিনমূর্তি ভবনের এই সংগ্রহালয়টি দেশের প্রধানমন্ত্রীদের নামে উৎসর্গ করার পক্ষে মত দেন । ২০১৬-র ২৫ নভেম্বর এনএমএমএল-এর কার্যনির্বাহী পরিষদের ১৬২ তম বৈঠকে তিনমূর্তি ভবনে প্রধানমন্ত্রী নামাঙ্কিত সংগ্রহালয় তৈরির সিদ্ধান্ত অনুমোদিত হয় । সেই প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং ২০২২ সালের ২১ এপ্রিল প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন করা হয় ।

  এরপর, কার্যনির্বাহী পরিষদ ঠিক করে যে, এই প্রতিষ্ঠানের বর্তমান কার্যকলাপের পাশাপাশি স্বাধীন ভারতের গণতান্ত্রিক যাত্রা পথের কথাও এই সংগ্রহালয়ে তুলে ধরা উচিত । সেইসঙ্গে দেশ গঠনে প্রত্যেক প্রধানমন্ত্রীর ভূমিকাও তুলে ধরা উচিত । নবনির্মিত এই সংগ্রহালয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জওহরলাল নেহরুর জীবন এবং অবদানের কথা তুলে ধরা হয়েছে । আমাদের প্রধানমন্ত্রীরা দেশ গড়ার ক্ষেত্রে কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং দেশকে সর্বাঙ্গীন উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা এই সংগ্রহালয়ে তুলে ধরা হয়েছে ।

  কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান শ্রী নৃপেন্দ্র মিশ্র তাঁর স্বাগত ভাষণে বলেন, এর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহালয় করার পিছনে গণতন্ত্রের প্রতি দেশের গভীর অঙ্গীকারের অনুভূতি কাজ করেছে ।

  সোসাইটির সহ সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই নাম পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানান । সেইসঙ্গে শ্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে শ্রী নরেন্দ্র মোদী পর্যন্ত সব প্রধানমন্ত্রীর অবদান এবং তাঁদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বিষয়টি তুলে ধরেন । প্রধানমন্ত্রীদের এক একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি এবং তাঁদের বর্ণময় ব্যক্তিত্বের কথা তুলে ধরেন । তিনি বলেন, এই নাম পরিবর্তনের মাধ্যমে আমাদের সমস্ত প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights