Sunday, November 15, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি – পর্যটন কেন্দ্রগুলিকে ‘বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম’...

পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি – পর্যটন কেন্দ্রগুলিকে ‘বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে

0
726
পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি - পর্যটন কেন্দ্রগুলিকে ‘বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে
পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি - পর্যটন কেন্দ্রগুলিকে ‘বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে
Buy on Amazon
Buy Now on Amazon

পশ্চিমবঙ্গে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি – পর্যটন কেন্দ্রগুলিকে ‘বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম’ হিসেবে গড়ে তোলা হচ্ছে

By PIB Kolkata

কলকাতা, ২২ সেপ্টেম্বর, ২০২৩ 


রাজ্য জুড়ে ১৫ সেপ্টেম্বর থেকে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচী উদযাপন শুরু হয়েছে, চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে যেসব কর্মসূচী হাতে নেওয়া হয়েছে, সেগুলি হ’ল – গুরুত্বপূর্ণ স্থানগুলি থেকে বর্জ্য অপসারণ; ঐতিহ্যমণ্ডিত স্থানগুলিকে পরিচ্ছন্ন রাখা; সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ; উৎসে বর্জ্যের পৃথকীকরণ; বিদ্যালয়গুলিতে পরিচ্ছন্নতা অভিযান; প্লাস্টিক বর্জ্যের যথাযথ অপসারণ; নিকাশি জল ব্যবস্থাপনা এবং সাফাই মিত্র সুরক্ষা শিবির।
পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এই কর্মসূচীর সূচনা করেন। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী এই কর্মসূচীর সূচনা করেন। ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচীর আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিকে বর্জ্য প্লাস্টিক মুক্ত গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতগুলি সাফাই কর্মীদের বিশেষভাবে সম্মানিত করছে। 


জৈব পচনশীল বর্জ্যগুলিকে রাখার জন্য বিশেষ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে প্রয়োজনীয় নির্মাণ কার্য সম্পাদিত হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। এছাড়াও, হোটেল, হোম-স্টে ব্যবস্থাপনা এবং যেসব জায়গায় পর্যটনের সম্ভাবনা উজ্জ্বল, সেইসব অঞ্চলের বাড়িগুলিতে সেপটিক ট্যাঙ্ক, সোপপিট বানানো নিশ্চিত করা হচ্ছে। পতঙ্গবাহিত রোগগুলির সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হচ্ছে পুরোদমে। রাজ্যের ৪০ হাজার ৬০০টি গ্রামে এই কর্মসূচী পালিত হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights