Sunday, September 20, 2026
WA
Home Bangla পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

0
891
পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক
পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

কলকাতা, সেপ্টেম্বর ২৭, ২০২৩ :

কিছুদিন বাদেই শারদ উৎসবে সামিল হবে আপামর বাঙালি । আর শারদীয়া মানেই চারিদিকে নতুন পোশাক কেনার ধূম । এই বিষয়কে মাথায় রেখেই পুজোর আগে হাওড়া স্টেশনের লাইসেন্সড পোর্টারের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হল বুধবার । হাওড়া স্টেশনে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পোশাক তুলে দেওয়া হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডি আর এম শ্রী সঞ্জীব কুমার মহাশয় সহ রেলের অন্যান্য কর্তারা । ডিআরএম শ্রী সঞ্জীব কুমার এদিন হাওড়া স্টেশনের মোট ৬০৫ জন লাইসেন্সড পোর্টারদের মাথা পিছু ৩ টি করে নতুন ইউনিফর্ম তুলে দেন । মাননীয় ডি আর এম মহাশয়কে বেশ কয়েকজন লাইসেন্সড পোর্টারকে ইউনিফর্ম পড়ার কাজে সাহায্যও করতে দেখা যায় ।

পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক
পূজার আগে রেলের তরফে লাইসেন্সড পোর্টারের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক

মাননীয় ডিআরএম শ্রী সঞ্জীব কুমার জানিয়েছেন হাওড়া ডিভিশনের অধীনে থাকা হাওড়া স্টেশনসহ অন্যান্য স্টেশনগুলির মোট ২৩৫০ জন লাইসেন্সড পোর্টারের হাতে মাথাপিছু ৩ টি করে ইউনিফর্ম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । এরই অঙ্গ হিসেবে এদিনের এই অনুষ্ঠানে হাওড়া স্টেশনের মোট ৬০৫ জন লাইসেন্সড পোর্টারদের মাথা পিছু ৩ টি করে নতুন ইউনিফর্ম তুলে দেওয়া হল ।

নতুন পোশাক পেয়ে স্বভাবতই খুশি লাইসেন্সড পোর্টাররা। পূজার আগে নতুন পোশাক দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শশিভূষণ ঠাকুর, রোহিত কুমার সহ অন্যান্য লাইসেন্সড পোর্টাররা । রেলের বিভিন্ন কর্তাদের সাথে সাথে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রেলমন্ত্রীকে । নতুন পোশাক পরেই এবারের পূজায় আর পাঁচজন সাধারণ মানুষের মতো হাসিমুখেই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights