শোভাবাজারের নাটমন্দিরে বিজয়া সম্মিলনী পালিত হলো মন্ত্রী শশী পাঁজার উদ্যোগে
3 November 2023,
কলকাতা , রাজীব মুখার্জী
মমতা বন্দোপাধ্যের মন্ত্রিসভার অন্যতম মুখ এবং এলাকার বিশিষ্ট সমাজ সেবী ডাক্তার ও মন্ত্রী শশী পাঁজার উদ্যোগে শোভাবাজারের নাটমন্দিরে বিজয়া সম্মিলনী পালিত হলো বিশিষ্ট অতিথি ও সংবাদ মাধ্যমের বন্ধুদের উপস্থিতিতে।
আগামী দিনে উৎসব শেষে সকলের সর্বাঙ্গ শুভ হোক এই কামনার মাধ্যমে এই সামাজিক অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ । ২০২৪ এর লোকসভার দামামা বেজে গেছে তাই মিট দ্যা প্রেস ও বিজয়া সম্মিলনী প্রাক প্রস্তুতির অঙ্গ এবং এখানেও দিদির ট্রাষ্টেড জেনারেল ঘর গোছাতে এগিয়ে রইলেন।
স্বর্গীয় অজিত পাঁজার্ মতোই এলাকার মানুষের সাথে একান্ত যোগাযোগ রাখার মাধ্যমে মন্ত্রী শশী পাঁজার উদ্যোগে আয়োজন নিশ্চিত ভাবে এগিয়ে রাখবে তাঁর দল কে ।



















