প্রস্তাবিত ন্যাশনাল ফার্মেসি কমিশন বিল ২০২৩ নিয়ে জনসাধারণের মন্তব্য চেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
By PIB Kolkata
নতুন দিল্লি, ২০ নভেম্বর, ২০২৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ন্যাশনাল ফার্মেসি কমিশন গঠন এবং ফার্মেসি আইন ১৯৪৮ বাতিল করতে ন্যাশনাল ফার্মেসি কমিশন বিল ২০২৩ চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে। সেই মতো একটি খসড়া ন্যাশনাল ফার্মেসি কমিশন বিল প্রস্তুত হয়েছে এবং ১৪/১১/২০২৩-এ সেটি আপলোড করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে (নিউজ এবং হাইলাইট বিভাগে) ১০/১১/২০২৩-এর গণবিজ্ঞপ্তি মোতাবেক।
প্রস্তাবিত আইনটিকে আরও সমৃদ্ধ করতে বিজ্ঞপ্তিতে জনসাধারণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মন্তব্য চাওয়া হয়েছে। ১৪/১২/২০২৩ পর্যন্ত মতামত জানানো যাবে [email protected] ই-মেলে অথবা [email protected] –এ।











