রঙ মিলান্তিবঙ্কিম পুরষ্কার
আজ কলকাতার মহাবোধি সোসাইটি হলে রঙমিলান্তি সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়ে গেল।
এবছর আমাদের আইবীজী নিউজ এর অন্যতম সম্পাদক ও অভিভাবক ডাক্তার পলাশ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মানে সকলের প্রিয় পলাশ দার লেখা বই “চোঁয়া ঢেকুর” স্যাটায়ার বই এর কারণে, সেরা গদ্যগ্রন্থ হিসাবে ‘রঙমিলান্তি বঙ্কিম পুরস্কার’ শিরোপায় ভূষিত হলো।
লেখক আন্তরিক ধন্যবাদ জানালেন কর্ণধার Rakesh Sharma , ও যুগ্ম কর্ণধার Anuradha Bhattacharjee Sharma. জানালেন এই সম্মান নিঃসন্দেহে ভবিষ্যতে
আরও সংবেদনশীল ও দায়িত্বশীল ভাষাকর্মী হবার অনুপ্রেরণা যোগাবে।
আমার IBG NEWS পরিবার সকলে গর্বিত ও অভিনন্দন জানাই এই চরম সাংস্কৃতিক বিপর্যয় কালে এমন বলিষ্ঠ কলম কে মেরুদন্ড সোজা রেখে লেখার জন্য।

















