Thursday, September 24, 2026
WA
Home Bangla গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব – এ ওয়েভস বাজারে যোগ দিতে...

গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব – এ ওয়েভস বাজারে যোগ দিতে স্টার্টআপ-গুলিকে আমন্ত্রণ জানিয়েছে

0
24
গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব – এ ওয়েভস বাজারে যোগ দিতে স্টার্টআপ-গুলিকে আমন্ত্রণ জানিয়েছে
গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব – এ ওয়েভস বাজারে যোগ দিতে স্টার্টআপ-গুলিকে আমন্ত্রণ জানিয়েছে

স্টার্টআপ অ্যাক্সিলেটর ওয়েভএক্স ২০ – ২৪ নভেম্বর, ২০২৫ গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) – এ ওয়েভস বাজারে যোগ দিতে স্টার্টআপ-গুলিকে আমন্ত্রণ জানিয়েছে

By PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ নভেম্বর, ২০২৫ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক গোয়ায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েভএক্স পরিচালিত ওয়েভস বাজারের এক্সক্লুসিভ স্টার্টআপ শো-কেস জোন, ওয়েভএক্স বুথের বুকিং শুরুর ঘোষণা করেছে। 
এভিজিসি – এক্সআর (অ্যানিমেশন ভিজ্যুয়াল এফেক্টস গেমিং, কমিক্স এবং এক্সটেন্ডেড রিয়েলিটি) এবং বিনোদন ক্ষেত্রের উদীয়মান স্টার্টআপ-গুলির সঙ্গে এই শিল্পের বিশ্বনেতা, বিনিয়োগকারী ও প্রোডাকশন স্টুডিও-গুলির সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা এই উদ্যোগের উদ্দেশ্য। 
ফিল্ম বাজারের পাশেই ২০ – ২৪ নভেম্বর এই ওয়েভস বাজার বসবে। সারা বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া পেশাদাররা এই বাজারে আসবেন। 
প্রতিটি বুথে স্টলের জন্য মাত্র ৩০ হাজার টাকা দিতে হবে (শেয়ারিং – এর ভিত্তিতে)। অংশগ্রহণকারী স্টার্টআপ-গুলি যেসব সুবিধা পাবে, তা হ’ল – 
•    দুটি ডেলিগেট পাস
•    মধ্যাহ্ন ভোজন এবং চা-জলখাবার
•    সন্ধ্যায় নেটওয়ার্কিং – এর সুযোগ
•    বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা, মিডিয়া ও প্রযুক্তি পেশাদারদের সঙ্গে সরাসরি সংযোগ
আগ্রহী স্টার্টআপ-গুলি http://wavex.wavesbazaar.com – এই লিঙ্কে নাম নথিভুক্ত করতে পারে। কোনও প্রশ্ন থাকলে, তা wavex-mib[at]gov[dot]in – এ পাঠানো যেতে পারে। 
স্টল সংখ্যা সীমিত। এগুলি আগে এলে আগে পাবেন, ভিত্তিতে বিতরণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights