Monday, October 26, 2026
WA
Home Bangla দমদম বইমেলা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার

দমদম বইমেলা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার

0
37
দমদম বইমেলা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার
দমদম বইমেলা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার

দমদম বইমেলা উদ্বোধন করলেন বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার

ফারুক আহমেদ

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, শুরু হল ‘দমদম বইমেলা কমিটি ২০২৫’ আয়োজিত দমদম বইমেলা। দমদমের মাননীয় বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসুর মস্তিষ্কপ্রসূত এবং অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা, আবেগের জনপ্রিয় এই বইমেলা, ত্রয়োদশতম বর্ষে পদার্পণ করল। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ দমদমের ইন্দিরা ময়দানে আয়োজন করা হয়েছে। উক্ত বইমেলার প্রধান পৃষ্ঠপোষক পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। প্রধান অতিথি দমদমের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়। উদ্বোধক বিশিষ্ট কবি মাননীয় সুবোধ সরকার মহাশয়। উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, প্রচেত গুপ্ত, ত্রিদিব চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, অর্ণব সাহা, নির্মাল্য মুখোপাধ্যায়, অপু দে প্রমুখ।
আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায় (ফুচু) বলেন, ‘আমাদের সকলের দৃঢ় বিশ্বাস আপনাদের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এই বইমেলা আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। ২৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৪ ঘটিকায় উদ্বোধন লগ্ন থেকে ৪ জানুয়ারি ২০২৬ সমাপ্তিক্ষণ, সবসময়ই আপনারা আমাদের সঙ্গে থাকুন, বইয়ের সঙ্গে হোক আমাদের সকলের পথচলা।’

তিনি আরও বলেন, ‘আপনারা সকলে আপনাদের সকলের প্রিয় দমদম বইমেলায় উপস্থিত হয়ে এই মেলাকে সর্বাঙ্গীণ করে তুলতে আমাদের সহযোগিতা করবেন।’
এবছরও দমদম বইমেলা কমিটির পক্ষ থেকে সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্মান “রাহুল সাংকৃত্যায়ন সাহিত্য সম্মান ২০২৫ (তৃতীয় বর্ষ)” প্রদান করা হবে বিশিষ্ট সাহিত্যিক দেবর্ষি সারগী মহাশয়কে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights