Monday, October 26, 2026
WA
Home Bangla সিয়ালদহ ডিভিশনের রেকর্ড সাফল্য: বৃহৎ অ্যান্টি-লিটারিং অভিযানে একদিনে ৫০৬টি মামলা সনাক্ত

সিয়ালদহ ডিভিশনের রেকর্ড সাফল্য: বৃহৎ অ্যান্টি-লিটারিং অভিযানে একদিনে ৫০৬টি মামলা সনাক্ত

0
21
Eastern Railway, Sealdah Division Enhances Safety and Comfort: Kanchenjunga Express (13173/13174 & 13175/13176) Converted to Modern LHB Coaches.
Eastern Railway, Sealdah Division Enhances Safety and Comfort: Kanchenjunga Express (13173/13174 & 13175/13176) Converted to Modern LHB Coaches.

সিয়ালদহ ডিভিশনের রেকর্ড সাফল্য: বৃহৎ অ্যান্টি-লিটারিং অভিযানে একদিনে ৫০৬টি মামলা সনাক্ত

কলকাতা, ৭ ফেব্রুয়ারি ২০২৬:

‘স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারত’ কর্মসূচিকে আরও জোরদার করতে পূর্ব রেলের সিয়ালদহ ডিভিশন সমগ্র ডিভিশন জুড়ে একটি ব্যাপক বিশেষ অ্যান্টি-লিটারিং অভিযান পরিচালনা করে। এই অভিযানটি গত পাঁচ বছরের মধ্যে একদিনে সর্বাধিক মামলা সনাক্তকরণ ও জরিমানা আদায়ের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে।

এই বৃহৎ ও কঠোর অভিযানে মোট ৫০৬টি অ্যান্টি-লিটারিং মামলা সনাক্ত করা হয়। রেলওয়ে বিধি কঠোরভাবে প্রয়োগ করে ₹১.০৮ লক্ষ জরিমানা আদায় করা হয়েছে।

যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে ডিভিশনের পক্ষ থেকে প্রভাত ফেরি আয়োজন করা হয় এবং সমস্ত প্রধান স্টেশনে নিয়মিত ঘোষণা প্রচার করা হয়।

এই রেকর্ড-ভাঙা সাফল্য সিয়ালদহ ডিভিশনের পরিষ্কার ও স্বাস্থ্যকর যাত্রী পরিষেবা প্রদানের প্রতি অটুট অঙ্গীকারকে তুলে ধরে। সামাজিক অংশগ্রহণ ও কঠোর শৃঙ্খলার সমন্বয়ে ডিভিশন নতুন মানদণ্ড স্থাপন করতে সচেষ্ট।

সিয়ালদহ ডিভিশন সকল যাত্রীদের স্টেশন চত্বর ও ট্রেন পরিষ্কার রাখতে সহযোগিতা করার জন্য আবেদন জানায় এবং স্মরণ করিয়ে দেয় যে পরিষ্কার রেলওয়ে আমাদের সকলের যৌথ দায়িত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights