Saturday, September 19, 2026
WA
Home Bangla জাতীয় স্বার্থে রাজ্যগুলির নির্বাচন কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে জাতীয় নির্বাচন...

জাতীয় স্বার্থে রাজ্যগুলির নির্বাচন কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে জাতীয় নির্বাচন কমিশন

0
23
Election Commission of India Logo (Image from Wikipedia)
Election Commission of India Logo (Image from Wikipedia)

জাতীয় স্বার্থে রাজ্যগুলির নির্বাচন কমিশনারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে জাতীয় নির্বাচন কমিশন

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ 


১) নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল শেষ হয়েছে ভারতের নির্বাচন কমিশন আয়োজিত জাতীয় গোল টেবিল সম্মেলন। 

২) এতে যোগ দিয়েছিলেন ৩০টি রাজ্যের নির্বাচন কমিশনাররা। সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার। অন্য দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশীও এই সম্মেলনে উপস্থিত ছিলেন। 

৩) ২৭ বছর পর, এই সম্মেলন অনুষ্ঠিত হ’ল। সেখানে এই ধরনের সম্মেলনের প্রশংসা করেন রাজ্যগুলির নির্বাচন কমিশনাররা। ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন প্রতি বছর জাতীয় গোল টেবিল সম্মেলনের আয়োজন করার ব্যাপারে একমত হয়েছে। 

৪) সম্মেলনে জাতীয় ঘোষণা ২০২৬ গৃহীত হয়। এতে বলা হয়েছে, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি হ’ল – ভোটার তালিকা এবং নির্বাচন প্রক্রিয়া দক্ষতার সঙ্গে পরিচালনার মাধ্যমে গণতন্ত্র মজবুত হয়। 

৫) জাতীয় এবং সাংবিধানিক স্বার্থ রক্ষায় ভারতের নির্বাচন কমিশন দেশের রাজ্যগুলির নির্বাচন কমিশনারদের সঙ্গে পারস্পরিক সহমতের ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে। 

৬) ঘোষণায় আরও বলা হয়েছে, সংসদ ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচনের মতোই পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে নির্বাচন সংক্রান্ত আইনকে সুসংহত করার লক্ষ্যে মিলিতভাবে কাজ করবে জাতীয় ও রাজ্য নির্বাচন কমিশন। 

৭) রাজ্যগুলির নির্বাচন কমিশনারদের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 

৮) রাজ্যগুলির নির্বাচন কমিশনাররা যে সব প্রস্তাব দিয়েছেন, সেগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখবে ডেপুটি নির্বাচন কমিশনারদের নেতৃত্বাধীন আইনি ও টেকনিক্যাল আধিকারিকদের একটি যৌথ দল।

৯) জাতীয় স্বার্থে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক একটি রূপরেখা আগামী তিন মাসের মধ্যে কমিশনের কাছে পেশ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights