Saturday, September 19, 2026
WA
Home Bangla সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে ‘লোগ তো পুছেঙ্গে হি’...

সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে ‘লোগ তো পুছেঙ্গে হি’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রিমিয়াম হোম লিডারশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করছে কাজারিয়া

0
44
সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে 'লোগ তো পুছেঙ্গে হি' ক্যাম্পেইনের মাধ্যমে প্রিমিয়াম হোম লিডারশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করছে কাজারিয়া
সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে 'লোগ তো পুছেঙ্গে হি' ক্যাম্পেইনের মাধ্যমে প্রিমিয়াম হোম লিডারশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করছে কাজারিয়া

সুপারস্টার রণবীর সিং এবং রশ্মিকা মান্দানা-কে সঙ্গে নিয়ে ‘লোগ তো পুছেঙ্গে হি’ ক্যাম্পেইনের মাধ্যমে প্রিমিয়াম হোম লিডারশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করছে কাজারিয়া

কলকাতা, ১৯ মার্চ ২০২৬: ভারতের শীর্ষস্থানীয় টাইলস এবং বাথওয়্যার প্রস্তুতকারক সংস্থা কাজারিয়া তাদের নতুন টেলিভিশন বিজ্ঞাপন লঞ্চ করেছে। ‘লোগ তো পুছেঙ্গে হি’ ট্যাগলাইনের এই বিজ্ঞাপনে অভিনয় করেছেন ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার রণবীর সিং এবং প্যান-ইন্ডিয়া স্টার রশ্মিকা মান্দানা। এই নতুন ব্র্যান্ড ফিল্মটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে এবং গ্রাহক ও ডিজাইন প্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে।

একটি সুন্দরভাবে সাজানো বাড়ি যে স্বাভাবিকভাবেই সবার প্রশংসা কুড়োয়, এই ধারণার ওপর ভিত্তি করেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। এখানে উন্নত মানের টাইলস এবং বাথওয়্যারকে আভিজাত্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনী ছবিতে রণবীর সিং এবং রশ্মিকা মান্দানাকে এক সফল সেনা দম্পতি হিসেবে দেখানো হয়েছে, যারা পাহাড়ের কোল ঘেঁষে তৈরি তাদের সুন্দর বাড়িতে একজন সিনিয়র বিগ্রেডিয়ার এবং তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে বাড়ির বাইরের পথ থেকে শুরু করে ড্রয়িং রুমের আভিজাত্য, রান্নাঘরের ফিনিশিং এবং ‘কেরোভিট’ বাথ ফিটিংস সবকিছুর মাধ্যমেই কাজারিয়ার ডিজাইনের উৎকর্ষতা ফুটিয়ে তোলা হয়েছে।

আন্তরিকতা, গর্ব এবং রসবোধের মিশেলে তৈরি এই বিজ্ঞাপনটির মূল বার্তা হলো ‘আপনি যখন কাজারিয়া টাইলস এবং কেরোভিট বাথওয়্যার বেছে নেবেন, তখন প্রশংসা পাওয়া নিশ্চিত, কারণ “লোগ তো পুছেঙ্গে হি”।

ভারতের দ্রুত বাড়তে থাকা প্রিমিয়াম হাউজিং মার্কেটে নিজেদের ব্র্যান্ড ভ্যালু এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে কাজারিয়া সেলিব্রিটি-নির্ভর এই কৌশল গ্রহণ করেছে। একই গল্পের মধ্যে টাইলস এবং বাথওয়্যারকে দুর্দান্তভাবে তুলে ধরার মাধ্যমে কাজারিয়া নিজেকে একটি সম্পূর্ণ ‘প্রিমিয়াম হোম সলিউশন’ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই যৌথ উদ্যোগ প্রসঙ্গে কাজারিয়া সেরামিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান মিস্টার চেতন কাজারিয়া বলেন, “কাজারিয়া-তে আমরা আধুনিক ভারতীয় গ্রাহকদের আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের বিবর্তন ঘটিয়ে চলেছি। রণবীর সিং-এর পাশাপাশি রশ্মিকা মান্দানাকে যুক্ত করা দেশের প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক তৈরির অঙ্গীকারকে প্রতিফলিত করে। আমরা আশা করি এই শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের আরও অনুপ্রাণিত করতে পারব।”

ক্যাম্পেইন সম্পর্কে কাজারিয়া সেরামিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ঋষি কাজারিয়া বলেন, “‘লোগ তো পুছেঙ্গে হি’-র মাধ্যমে আমাদের লক্ষ্য হলো ব্র্যান্ডের গুণমান প্রদর্শনের পাশাপাশি এর সঙ্গে গ্রাহকের আবেগের সংযোগ তৈরি করা। আজকের দিনে মানুষ নিজের বাড়িকে নিজের পরিচয়ের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন। রণবীর সিং এবং রশ্মিকা মান্দানার এই গল্পের মতো বিজ্ঞাপনটি আমাদের ব্র্যান্ডকে দেশের প্রতিটি কোণায়, বিশেষ করে দক্ষিণ ভারতের বাজারে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।”

রণবীর সিং যুক্ত করেছেন, “এই ক্যাম্পেইনটির সবচেয়ে ভালো দিক হলো এর বাস্তবতা। আপনি যখন যত্ন নিয়ে বাড়ি বানান, তখন তা বিশেষ হয়ে ওঠে। এই বিষয়টি খুব সুন্দর এবং মজার ছলে দেখানো হয়েছে। রশ্মিকার সঙ্গে শুটিং করার অভিজ্ঞতা দারুণ ছিল। আমার বিশ্বাস এই বিজ্ঞাপন যেভাবে সকলের মুখে হাসি ফোটায়, দর্শকদের তা খুব পছন্দ হবে।”

রশ্মিকা মান্দানার বক্তব্য, “জীবনের এই পর্যায়ে ‘বাড়ি’ শব্দটা আমার কাছে খুব স্পেশাল, তাই এই ফিল্মটি আমার হৃদয়ের খুব কাছের। একটি বাড়ির সৌন্দর্য কেবল তা দেখতে কেমন তার ওপর নির্ভর করে না, বরং এটি আপনার জীবন ও জীবনযাত্রা গড়ে তোলার প্রয়াসের প্রতিফলন ঘটায়। এই বিজ্ঞাপন ঠিক সেটাই ফুটিয়ে তুলেছে। রণবীরের সঙ্গে কাজ করাটাও খুব আনন্দের ছিল।”

এই নতুন বিজ্ঞাপনটি টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি আউটডোর, প্রিন্ট এবং সিনেমা হলেও প্রচার করা হচ্ছে। কাজারিয়ার আশা, এই ক্যাম্পেইনটি প্রিমিয়াম ক্যাটাগরিতে তাদের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights