Monday, September 28, 2026
WA
Home Bangla বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ২০২৬ পালিত: প্রবীণদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের ডাক...

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ২০২৬ পালিত: প্রবীণদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের ডাক বিশেষজ্ঞদের

0
39
World Elder Abuse Awareness Day 2026
World Elder Abuse Awareness Day 2026

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস ২০২৬ পালিত: প্রবীণদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের ডাক বিশেষজ্ঞদের

কলকাতা, ১৫ জুন: প্রবীণদের প্রতি নির্যাতন রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে দক্ষিণ কলকাতায় পালিত হল বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস (World Elder Abuse Awareness Day – WEAAD) ২০২৬। অনুষ্ঠানের আয়োজন করে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ক্যালকাটা মেট্রো ব্রাঞ্চ, যা অনুষ্ঠিত হয় IMA বেঙ্গল স্টেট ব্রাঞ্চের তত্ত্বাবধানে।

গড়িয়ার যাত্রা শুরু সংঘ হল-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রবীণ নাগরিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সমাজকর্মী এবং প্রবীণ কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IMA ক্যালকাটা মেট্রো ব্রাঞ্চের সভাপতি অধ্যাপক ডা. প্রশান্ত কুমার ভট্টাচার্য, প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ও কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. দেবাশিস বসু, মনোবিজ্ঞানী ও IMA বেঙ্গল স্টেট ব্রাঞ্চের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. রঞ্জন ভট্টাচার্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অনির্বাণ দলুইসহ বহু বিশিষ্ট চিকিৎসক।

এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য “Beyond Awareness: Making Elder Abuse Prevention Work”-এর আলোকে বক্তারা বলেন, প্রবীণদের প্রতি নির্যাতন শুধুমাত্র পারিবারিক সমস্যা নয়; এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক, জনস্বাস্থ্য এবং মানবাধিকার বিষয়। এই সমস্যা মোকাবিলায় পরিবার, সমাজ, নীতিনির্ধারক, স্বাস্থ্যকর্মী এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “Break the Silence: Recognize, Prevent and Respond to Elder Abuse” শীর্ষক বিশেষ প্যানেল আলোচনা। আলোচনায় অংশ নেন প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ ডা. দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, জেরিয়াট্রিক বিশেষজ্ঞ ও Geriatric Society of India (West Bengal Chapter)-এর সম্পাদক ডা. রাহুল ভট্টাচার্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ঋভু বসু, বিশিষ্ট জেরোন্টোলজিস্ট ডা. উদিতা ঘোষ সরকারসহ অন্যান্য বিশেষজ্ঞরা। আলোচনাটি সঞ্চালনা করেন বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক ডা. ধীরেশ কুমার চৌধুরী।

আলোচনায় প্রবীণদের উপর শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক নির্যাতন ছাড়াও আবেগজনিত অবহেলা, সামাজিক বিচ্ছিন্নতা, প্রজন্মের ব্যবধান, একাকীত্ব এবং ডিজিটাল প্রতারণা-র মতো ক্রমবর্ধমান সমস্যাগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিশেষজ্ঞরা আরও জানান, দেশে প্রবীণদের পরিচর্যায় যুক্ত বহু পরিচর্যাকারীর আনুষ্ঠানিক প্রশিক্ষণের অভাবের ফলে অজ্ঞতা ও দক্ষতার ঘাটতি থেকে অনিচ্ছাকৃতভাবে প্রবীণদের মানসিক কষ্ট বা অপমানের পরিস্থিতি তৈরি হয়, যা এক ধরনের “নীরব” বা “অদৃশ্য প্রবীণ নির্যাতন” হিসেবে বিবেচিত হওয়া উচিত।

তাঁরা পরিচর্যাকারীদের প্রশিক্ষণ, প্রবীণদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, আন্তঃপ্রজন্মের সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রবীণদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উপর জোর দেন। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে নির্যাতন ও অবহেলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এই প্রেক্ষিতে বাঁচবো হিলিং টাচ ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সরকারের কাছে যুবসমাজের অংশগ্রহণ, পরিচর্যাকারীদের প্রশিক্ষণ এবং আন্তঃপ্রজন্মের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে একাধিক নীতিগত সুপারিশ জমা দিয়েছে। প্রস্তাবগুলি পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. শারদাদ্বত মুখোপাধ্যায় এবং যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডা. ইন্দ্রনীল খান-এর কাছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও কলকাতা পুলিশের প্রণাম প্রকল্প, অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিপুল সংখ্যক প্রবীণ নাগরিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সচেতনতামূলক আলোচনা, স্বাস্থ্য পরিষেবা, বিশেষজ্ঞ মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে দিনব্যাপী এই কর্মসূচি একটাই বার্তা তুলে ধরে—প্রবীণদের সুরক্ষায় নীরবতা নয়, প্রয়োজন সচেতনতা, সংবেদনশীলতা, জবাবদিহিতা এবং একটি ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights