Thursday, September 17, 2026
WA
Home Bangla ২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের র‍্যালি...

২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের র‍্যালি অনুষ্ঠিত হতে চলেছে

0
4
২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের র‍্যালি অনুষ্ঠিত হতে চলেছে
২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের র‍্যালি অনুষ্ঠিত হতে চলেছে

২১ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহের জন্য কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের র‍্যালি অনুষ্ঠিত হতে চলেছে

প্রকাশিত: 16 SEP 2026 3:58PM by PIB Kolkata

কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনী আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কলকাতার সন্তোষপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে একটি অগ্নিবীর নিয়োগ র‍্যালি পরিচালনা করবে। এই র‍্যালিটি ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক যোগ্য এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কলকাতার এই র‍্যালিতে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বাছাইকৃত প্রার্থীরা অংশ নেবেন। এই র‍্যালিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সিকিমের বাছাইকৃত অগ্নিবীর (সাধারণ ডিউটি) মহিলা মিলিটারি পুলিশ (WMP) প্রার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন, যেখানে তিনটি রাজ্যের WMP প্রার্থীদের জন্য কলকাতা র‍্যালির স্থান  চিহ্নিত করা হয়েছে।

অগ্নিপথ প্রকল্পের অধীনে, নির্বাচিত প্রার্থীদের চার বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা সুসংগঠিত সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, নেতৃত্ব, দলগত কাজ, সাহসিকতা এবং প্রযুক্তিগত দক্ষতার মতো গুণাবলী অর্জনের পাশাপাশি, পেশাদার অভিজ্ঞতাও লাভ করেন। এই প্রকল্পটিতে একটি বিশেষ আর্থিক প্যাকেজ, প্রযোজ্য ভাতা এবং বীমা সুবিধাও প্রদান করা হয়।

চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর, অগ্নিবীরদের সশস্ত্র বাহিনীর নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। প্রতিটি নির্দিষ্ট ব্যাচের ২৫% পর্যন্ত সংস্থাগত প্রয়োজনীয়তা, বলবৎ নীতি এবং পারফরম্যান্স বা কার্যসম্পাদন-সহ নির্ধারিত নির্বাচন মানদণ্ডের ভিত্তিতে নিয়মিত ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়।

চার বছরের মেয়াদে অর্জিত সামরিক প্রশিক্ষণ, পেশাদার অভিজ্ঞতা এবং স্বীকৃত দক্ষতার সমন্বয় তাঁদের সেবা শেষ হওয়ার পর কর্মসংস্থান এবং ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনাকে বৃদ্ধি করে। সশস্ত্র বাহিনীতে অর্জিত অভিজ্ঞতা তাঁদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, অভিযোজনযোগ্যতা এবং দলগত কাজের মতো গুণাবলী বৃদ্ধি করে যা, বিভিন্ন ধরণের পেশার ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights