ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান ৫.০ উপলক্ষে হেল্পলাইন কেন্দ্র চালু করবে পূর্ব রেল
কলকাতা, 25 অক্টোবর, 2026:
সারা দেশজুড়ে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত পালিত হতে চলেছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) অভিযান ৫.০। এই অভিযানের অংশ হিসেবে রেল পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদানের জন্য পূর্ব রেলের পক্ষ থেকে একটি বিশেষ হেল্পলাইন কেন্দ্র চালু করা হবে। এই কেন্দ্রটি পূর্ব রেলের সদর দফতরের পেনশন বিভাগে, ১৭, এন.এস. রোড, ফেয়ারলি প্লেস বিল্ডিং, কলকাতা–৭০০০০১-এর একতলায় অবস্থিত হবে।
এই হেল্পলাইন কেন্দ্রটি ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত সমস্ত কর্মদিবসে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চালু থাকবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে রেল পেনশনভোগীরা প্রয়োজনীয় সহায়তার জন্য এই কেন্দ্রে আসতে পারবেন।
কেন্দ্রে আসার সময় পেনশনভোগীদের মসৃণ প্রক্রিয়াকরণ ও যথাযথ সহায়তা নিশ্চিত করার জন্য আধার কার্ড (যার সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে), প্যান কার্ড এবং পেনশন পেমেন্ট অর্ডার (PPO)-এর মূল কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।
সদর দফতরের হেল্পলাইন কেন্দ্র ছাড়াও, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য রেল পেনশনভোগীরা পূর্ব রেলের নিকটবর্তী ডিভিশনাল অফিস অথবা ওয়ার্কশপ অফিসগুলিতেও যোগাযোগ করতে পারবেন।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান ৫.০ সম্পর্কে আরও তথ্যের জন্য পেনশনভোগীরা নিম্নলিখিত ওয়েবসাইটটি দেখতে পারেন:
https://ipension.nic.in/dlcportal
পূর্ব রেল সহজলভ্য সহায়তা পরিষেবার মাধ্যমে তার পেনশনভোগীদের সুবিধা প্রদানে এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াকে মসৃণ, সহজ ও সুবিধাজনক করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।



















