Wednesday, September 16, 2026
WA
Home Bangla ভারতীয় রেল চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে সর্বমোট ৫০০ এমটি মাল...

ভারতীয় রেল চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে সর্বমোট ৫০০ এমটি মাল লোডিং করেছে

0
762
Indian Railway
Indian Railway

ভারতীয় রেল চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে সর্বমোট ৫০০ এমটি মাল লোডিং করেছে

কলকাতা, ০১অগাস্ট ,২০২৩

ভারতীয় রেল চলতি আর্থিক বছরের প্রথম ৪ মাসে আবার সর্বমোট ৫০০ এমটির বেশি মাল লোডিং-এর কৃতিত্ব দেখিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে জুলাই-এর মধ্যে ভারতীয় রেল মোট ৫০৭.৭ এমটি মাল লোডিং করেছে। যা গত বছরের একই সময়কালের ৫০১.৫৫ এম টির তুলনায় ১.২৩ % বেশি। ভারতীয় রেলওয়ে চলতি বছরের আলোচ্য সময়কালে এই খাতে ৫৫৪৫৯ কোটি টাকা আয় করেছে। যা গতবছরের একই সময়কালের ৫৩৭৩১ কোটি টাকার তুলনায় ৩.২২ % বেশি।

২০২৩ সালের এপ্রিল থেকে জুলাই -এর মধ্যে ভারতীয় রেলের মোট আয় দাঁড়িয়েছে ৮০৮৬৯ কোটি টাকা । এর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন সহ বিবিধ আয় রয়েছে ।গত বছরের একই সময়কালে ভারতীয় রেলের মোট আয় ছিল ৭৫৮৪৭ কোটি টাকা । অর্থাৎ গতবছরের একই সময়কালের তুলনায় ভারতীয় রেলের মোট আয় ৬.৬৬২% বৃদ্ধি পেয়েছে ।

২০২৩ সালের জুলাই মাসে যাত্রা শুরুর স্টেশন থেকে মাল লোডিং-এর পরিমাণ দাঁড়িয়েছে ১২৩.৯৮ এম টি
যা ২০২২ সালের জুলাই মাসে ছিল ১২২.১৫ এম টি । অর্থাৎ গতবছরের তুলনায় এই ক্ষেত্রে ১.৫% বৃদ্ধি ঘটেছে ।পণ্য খাতে ২০২৩ সালের জুলাই মাসে ভারতীয় রেলের রাজস্ব আয় দাঁড়িয়েছে ১৩৫৭৮ কোটি টাকা ।২০২২ সালের জুলাই মাসে এই আয়ের পরিমাণ ছিল ১৩১৬৩ কোটি টাকা ,অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় রেলের আয় বেড়েছে প্রায় ৩%।

“Hungry For Cargo ” মন্ত্রকে সামনে রেখে সুলভে পণ্য পরিষেবার উন্নয়ন ও সহজে ব্যবসা করার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সচেষ্ট ভারতীয় রেল । ভোক্তাদের পক্ষে অনুকূল পদক্ষেপ গ্রহণ , Business Development Unit স্থাপন এবং অনুকূল নীতি গ্রহণের ফলেই ভারতীয় রেল এই সাফল্য পেয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights