Wednesday, September 23, 2026
WA
Home Bangla গুজরাটের কচ্ছ জেলার ধরদো গ্রাম রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংগঠনের পক্ষ থেকে সেরা...

গুজরাটের কচ্ছ জেলার ধরদো গ্রাম রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংগঠনের পক্ষ থেকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ

0
848
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

গুজরাটের কচ্ছ জেলার ধরদো গ্রাম রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংগঠনের পক্ষ থেকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ

By PIB Kolkata

নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের কচ্ছ জেলার ধরদো গ্রাম রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব পর্যটন সংগঠনের পক্ষ থেকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় আজ আনন্দ প্রকাশ করেছেন।

ধরদো-র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন প্রধানমন্ত্রী। ২০০৯ এবং ২০১৫-য় তাঁর ঐ গ্রাম সফরের সময়ে তোলা বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। 

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন ;

“কচ্ছ-এর ধরদো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে সম্মানিত হওয়ায় আমি অত্যন্ত খুশি। এই সম্মান কচ্ছ-এর মানুষের স্বীকৃতি এবং ভারতীয় পর্যটনের সম্ভাবনাকে তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধরদো-তে আরও পর্যটক আসুন, এমনটাই কাম্য।

২০০৯ এবং ২০১৫-য় আমার ধরদো সফরের সময় তোলা বেশ কিছু ছবি শেয়ার করছি। যাঁরা আগে ধরদো গেছেন, তাঁদের প্রতি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার আবেদন রাখছি আমি। তেমনটা হলে আরও বহু মানুষ সেখানে যেতে আগ্রহী হবেন। #AmazingDhordo ব্যবহার করতে ভুলবেন না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights