
প্রধানমন্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, জে ডি (এস) কর্ণাটকের প্রধান এবং এইচ ডি রেভান্নার সঙ্গে সাক্ষাৎ করেছেন
By PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সঙ্গে ছিলেন কর্ণাটক জে ডি (এস)-এর প্রধান শ্রী এইচ ডি কুমারস্বামী ও শ্রী এইচ ডি রেভান্না।
দেশের উন্নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রীর দৃষ্টান্তমূলক ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন :
“প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী এইচ ডি দেবেগৌড়া, শ্রী এইচ ডি কুমারস্বামী ও শ্রী এইচ ডি রেভান্নার সঙ্গে সাক্ষাৎ সর্বদাই আনন্দের হয়।
দেশের উন্নয়নে দেবেগৌড়াজির দৃষ্টান্তমূলক ভূমিকার কথা ভারত সর্বদাই আনন্দের সঙ্গে স্মরণ করে। বিভিন্ন নীতি নির্ধারণে তাঁর চিন্তা-ভাবনা ছিল দূরদৃষ্টি সম্পন্ন।”

















