হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া পূর্ব ভারতে একটি নতুন রেকর্ড গড়েছে এই অঞ্চলে ৮ মিলিয়নের বেশি গ্রাহক মাইলফলক উদযাপন করল
কলকাতা, ২২ এপ্রিল ২০২৪ : হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই), দেশের একটি নেতৃস্থানীয় টু-হুইলার প্রস্তুতকারক, আজ ভারতের প্রাণবন্ত পূর্বাঞ্চলে একটি উল্লেখযোগ্য মাইলফলক ঘোষণা করলো ৷ ক্রমাগত বাড়তে থাকা , এইচএমএসআই পূর্ব ভারতে ৮ মিলিয়ন ইউনিট বিক্রি করার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে, এই অঞ্চলে টু-হুইলার ক্রেতাদের পছন্দের স্ট্যাটাস আবার নিশ্চিত করেছে।
এই কৃতিত্ব বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের মতো রাজ্যগুলি নিয়ে গঠিত পূর্বাঞ্চল জুড়ে গ্রাহকদের উচ্চ-মানের, উদ্ভাবনী এবং নির্ভরযোগ্য টু হুইলার গাড়ি প্রদানের প্রতি এইচএমএসআই (HMSI)-এর প্রতিশ্রুতিকে জোরদার করে৷ এই অঞ্চলের গ্রাহকদের অনন্য চাহিদা মেটানোর জন্য তৈরি করা বিভিন্ন অংশে বিস্তৃত প্রোডাক্টের পোর্টফোলিওর সাথে, এইচএমএসআই নিজেকে কার্যক্ষমতা, শৈলী এবং স্থায়িত্বের সমার্থক একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পূর্বাঞ্চলে বিক্রি হওয়া মোট ৮ মিলিয়ন ইউনিটের মধ্যে, এইচএমএসআই পশ্চিমবঙ্গে ২.৪৩ মিলিয়নেরও বেশি টু হুইলার গাড়ি বিক্রি করেছে।
এই কৃতিত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর শ্রী যোগেশ মাথুর বলেন, “পূর্বাঞ্চলে ৮ মিলিয়ন বিক্রয়ের মাইলফলক ছুঁয়ে যাওয়া গ্রাহকদের হোন্ডায় যে আস্থা রেখেছেন, এটা তার প্রমাণ। আমরা আমাদের গ্রাহকদের এবং ডিলার অংশীদারদের ক্রমাগত বিশ্বাস এবং ভরসা রাখার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। ক্রমাগত উদ্ভাবন, গ্রাহক-কেন্দ্রিক উদ্যোগ এবং উৎকর্ষের নিরলস প্রচেষ্টার মাধ্যমে, এইচএমএসআই গ্রাহকের প্রত্যাশা অতিক্রম করতে এবং পূর্বাঞ্চলে টু হুইলার শিল্পের বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

মানসম্পন্ন প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে গ্রাহকদের মন জয় :
গ্রাহকদের ব্যক্তিগত ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে, এইচএমএসআই পূর্বাঞ্চলের টু-হুইলার বাজারে (স্কুটার এবং মোটরসাইকেল উভয়ই) সবমিলিয়ে ২৪.২% মার্কেট অর্জন করেছে। ‘SP125’ এবং ‘Activa’ এই অঞ্চলে হোন্ডা-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট। এছাড়াও, দ্রুত নগরায়ণ এবং গ্রাহকদের প্রযুক্তি-সচেতন হওয়ার জন্য , গত ৫ বছরে SP125-এর বিক্রি দ্বিগুণেরও বেশি হয়েছে। এইচএমএসআই এমনকি একই সময়ে তার ডিলারশিপ জুড়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি গাড়ির অনলাইন বুকিংয়ের জন্য গ্রাহকদের আশা পূরণের জন্য তার ডিজিটাল মার্কেটিং প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলছে।
পূর্বাঞ্চলে হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া:
১১০০ টিরও বেশি টাচপয়েন্টের একটি বিস্তৃত নেটওয়ার্ক সহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এইচএমএসআই এর একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে। গ্রাহকদের বাইক চালানোর আনন্দ প্রদান করছে হোন্ডার বিভিন্ন রেঞ্জের স্কুটার যার মধ্যে রয়েছে Activa +Special Edition, Dio, Activa 125 এবং Dio 125 +Repsol Edition এবং Shine 100, CD 110 Dream Deluxe, Livo, Shine 125, SP125+ Sports Edition, Unicorn, SP160, Hornet 2.0 +Repsol Edition এবং CB200X এর মত মোটরসাইকেল যা রেড উইং আউটলেটে পাওয়া যায়।
একই সাথে, হোন্ডা-এর প্রিমিয়াম মোটরসাইকেলগুলি এক্সক্লুসিভ ভাবে বিগউইং টপলাইন (৩০০ সিসি – ১৮০০ সিসি) শীর্ষস্থানীয় মেট্রোগুলিতে এবং বিগ উইং ( ৩০০ সিসি – ৫০০ সিসি মাঝারি আকারের মোটরসাইকেল) অন্যান্য চাহিদা কেন্দ্রগুলিতে উপলব্ধ। কোম্পানির বিগউইং প্রোডাক্ট রেঞ্জের মধ্যে রয়েছে CB300F, CB300R, CB350, H’ness CB350, CB350RS, NX500, XL750 Transalp, আফ্রিকা টুইন এবং গোল্ড উইং ট্যুর।













