Tuesday, September 29, 2026
WA
Home Bangla ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘লা সিনেফ’ পুরস্কার জয় এফটিআইআই পড়ুয়ার

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘লা সিনেফ’ পুরস্কার জয় এফটিআইআই পড়ুয়ার

0
523
Line up of films to be screened at Cannes Film Festival
Line up of films to be screened at Cannes Film Festival

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘লা সিনেফ’ পুরস্কার জয় এফটিআইআই পড়ুয়ার

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে, ২০২৪ 

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র ছাত্র চিদানন্দ নায়েকের ছবি ‘সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ানস্‌ টু নো’ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে ‘লা সিনেফ’ পুরস্কার জিতে নিয়েছে। ২৩ মে, ২০২৪ তারিখে এই স্বীকৃতি ঘোষণা করা হয় এবং ছবিটির পরিচালক শ্রী চিদানন্দ নায়েক এই পুরস্কার গ্রহণ করেন। 


ভারতীয় চলচ্চিত্রে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক মঞ্চে, বিশেষত এফটিআইআই-এর ছাত্ররা গত কয়েক বছর ধরে দেশের গৌরব উজ্জ্বল করে চলেছেন। চার বছর আগে ৭৩তম কান চলচ্চিত্র উৎসবে এফটিআইআই-এর ছাত্রের তৈরি ‘ক্যাটডগ’ ছবিটি পুরস্কার জিতে নিয়েছিল। এই বছর কান চলচ্চিত্র উৎসবে পায়েল কাপাডিয়া, মইসাম আলি, সন্তোষ সিবানের মতো এফটিআইআই-এর অনেক প্রাক্তনী বিশেষ স্বীকৃতি পেয়েছেন। 

এই প্রথম এফটিআইআই-এর এক বছরের টেলিভিশন কোর্সের কোনও ছাত্রের ছবি কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিল। ২০২২ সালে এফটিআইআই-এ যোগ দেওয়ার আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক আয়োজিত ৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ৭৫ জন ক্রিয়েটিভ মাইন্ডস্‌-এর একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন চিদানন্দ নায়েক। 

এই সাফল্যের জন্য ছবিটির গোটা ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন এফটিআইআই-এর প্রেসিডেন্ট শ্রী আর মাধবন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights