সুব্রত মুখার্জি ওরফে শুভ। নাম শুভ হলেও কাজে সে একদমই শুভ নয়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কলেজপাড়া নিবাসী। তিনি আবার পেশায় প্রাথমিক শিক্ষক।
অথচ নেশায় চুড় হয়ে পাড়া অতিষ্ঠ করে রেখেছে এই সুব্রত মুখার্জি ওরফে শুভ। বাবা শংকর মুখার্জি মারা যাওয়ার পর থেকেই মদ্যপ শুভ নিজের বাড়িতে এবং প্রতিবেশী দের সাথে অভব্য আচরণ শুরু করে। মায়ের অসুস্থতার অজুহাত দিয়ে পাড়ার মা বোনেদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে অশ্লীল গালাগালি এমনকি মারধোর করার জন্যেও উদ্যত হয়।
কিছুদিন আগে আমাদের প্রতিনিধির পাওয়া খবরে রায়গঞ্জ থানা থেকে পুলিশ তার বাড়ি ঘেরাও করে কিন্তু তাকে পাওয়া যায়নি। সে নেশাগ্রস্ত অবস্থায় নিজের মা এবং স্ত্রী কে মারধর ও অত্যাচার করে বলে জানা গেছে। তার অত্যাচারে তার স্ত্রী দুই কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।
প্রতিনিধি সুত্রের খবর এই সুব্রত মুখার্জি ওরফে শুভ সারা দিন -রাত্রি মদের নেশায় ডুবে থাকে। তাহলে আমাদের প্রশ্ন সে শিক্ষকতা র মতো পেশায় যুক্ত আছে কিভাবে?উত্তর দিনাজপুরের বরুয়া অঞ্চলের প্রাথমিক শিক্ষক এই শুভর পেছনে কার হাত রয়েছে? বরুয়া এফ পি স্কুল শিক্ষক সুব্রত মুখার্জি ওরফে শুভ কাদের মদতে আজ বলীয়ান?
কলেজপাড়া র একাধিক ব্যক্তি র সাথে কথা বলার পর জানা গেছে সুব্রত মুখার্জি ওরফে শুভ এতটাই বিপজ্জনক হয়ে উঠছে যে খুব তারাতাড়ি প্রশাসন ব্যবস্থা না নিলে যেকোন দিন কলেজপাড়া য় কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। এখন এটাই দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে। আমরা আশাবাদী যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি সেখানে এই সুব্রত মুখার্জি ওরফে শুভর বাড়বাড়ন্ত নিশ্চয় প্রশাসন কঠোর হাতে দমন করবে। সুব্রত মুখার্জি ওরফে শুভ মুখার্জি র মোবাইল নম্বর ( +91)9883***885 ফোন করে আমাদের প্রতিনিধি সুইচ অফ পেয়েছে।
এই ঘটনায় কি বলা যায় বিদ্যালয়ে মদ্য পান , দেখছে জাতি ভাগ্যবান!!!














