Tuesday, September 29, 2026
WA
Home Bangla আর জি কর ঘটনার দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ও কলকাতা পুলিশ...

আর জি কর ঘটনার দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ও কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবি নিয়ে ৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ সভা এ আই সি সি টি ইউ

0
761
RG KAR Hospital
RG KAR Hospital

আর জি কর ঘটনার দায় নিয়ে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ ও কলকাতা পুলিশ কমিশনারকে অপসারণের দাবি
৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে প্রতিবাদ সভা


কলকাতা , ৯ সেপ্টেম্বর:

আজ প্রায় ২৫ দিন অতিক্রান্ত। আর জি করে চিকিৎসক খুনের সাথে যুক্ত দোষীরা গ্রেপ্তার হয় নি। ইতিমধ্যেই রাজ্য জুড়ে ও দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদের এক গণ জাগরণ সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার সম্পূর্ণ নীরব মনোভাব নিয়ে চলছে। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থায় এক দুর্নীতির বাসা তৈরী হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ণ স্বাস্থ্য মন্ত্রী হিসাবে নির্বিকার। সরকারি মদতে হাসপাতাল গুলিতে সিন্ডিকেট রাজ আজ সর্বত্র বিরাজ করছে। চিকিৎসক ধর্ষণ ও খুনের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী এই গণ জাগরণকে সমর্থন জানিয়ে আমরা AICCTU র পক্ষ থেকে দাবি জানাচ্ছি,
১।ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে।
২। আর জি করের চিকিৎসক কে খুন-ধর্ষণের ঘটনায় তদন্তে গাফিলতি, তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে।
৩। অবিলম্বে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি দিতে হবে।
কুখ্যাত ডা: সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলেও রাজ্য সরকার এখনো তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে নি।
৪। অবিলম্বে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে হবে।
এই দাবি নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে শ্রমজীবী মানুষ প্রতিবাদ কর্মসূচি পালন করবে।


ধন্যবাদান্তে, একথা জানালেন ,বাসুদেব বসু,সাধারণ সম্পাদক,এ আই সি সি টি ইউ,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights