KOLKATA,0 April 2025:
চাকরিহারা শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে, শিক্ষক নিয়োগে দুর্নীতির দায় তৃনমূল সরকারকে দায়ী করে, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার দাবিতে আজ সি পি আই(এম- এল) লিবারেশনের ডাকে আজ মৌলালি মোড় থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
মিছিলের শুরুতে ও পরে ধর্মতলায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সদস্য বাসুদেব বসু, শিক্ষিকা মধুরিমা বক্সী, যুব সংগঠনের নেতা রণজয় সেনগুপ্ত ও এ আই এস এ ছাত্র সংগঠনের নেতা রীতম মাজি প্রমুখ।












