Tuesday, September 22, 2026
WA
Home Bangla সতর্ক টিকিট পরীক্ষক দল দুরন্ত এক্সপ্রেসে চোরকে হাতেনাতে ধরল

সতর্ক টিকিট পরীক্ষক দল দুরন্ত এক্সপ্রেসে চোরকে হাতেনাতে ধরল

0
734


সতর্ক টিকিট পরীক্ষক দল দুরন্ত এক্সপ্রেসে চোরকে হাতেনাতে ধরল

সিয়ালদহ, ১৩ এপ্রিল, ২০২৫ – দুরন্ত এক্সপ্রেস (ট্রেন নং ১২২৬০)-এ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিয়ালদহ-এর চিফ ইনস্পেক্টর অব টিকিটস (CIT) শ্রী মানস অধিকারী। তিনি এক যাত্রীকে লুট করতে গিয়ে ধৃত এক দুষ্কৃতীকে হাতে-নাতে ধরে ফেলেন।

১২ এপ্রিল, ২০২৫ তারিখে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কোচ নম্বর B/10-এ প্রবেশ করে যাত্রী মিসেস স্বর্ণলতা জোশী (বয়স ৪৫), যিনি বার্থ নম্বর ০৫-এ অবস্থান করছিলেন, তাঁর মোবাইল, পার্স ও একটি সোনার হার ছিনতাই করে। যাত্রীর চিৎকার শুনে নিকটবর্তী টিকিট পরীক্ষক সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন।

সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Sr. DCM)/সিয়ালদহ, শ্রী জসরাম মীনা-এর ধারাবাহিক ও উৎসাহব্যঞ্জক কাউন্সেলিং-এর ফলে সৃষ্ট দায়িত্ববোধ এবং তৎপরতা থেকেই CIT/সিয়ালদহ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সহযাত্রী, কোচ অ্যাটেনডেন্ট ও চেকিং স্টাফদের সহায়তায় দুষ্কৃতীকে কোচের মধ্যেই আটক করা হয়।

এই তৎপরতায় দুষ্কৃতী পালাতে পারেনি এবং চুরি হওয়া সমস্ত সামগ্রী দ্রুত উদ্ধার করে পুনরায় মিসেস জোশীর কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনা আবার প্রমাণ করে যে, রেলওয়ে কর্মীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে Sr. DCM/সিয়ালদহ শ্রী মীনা-র নেতৃৃত্ব কতটা ফলদায়ক হয়েছে।

ধৃত ব্যক্তিকে সিয়ালদহে (SDAH) অবস্থিত গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে GD নং ৫৬৮, তারিখ ১২.০৪.২০২৫ অনুযায়ী মামলা নথিভুক্ত হয়েছে।

সিয়ালদহ বিভাগের DRM শ্রী দীপক নিগম জানান, এই ঘটনা স্পষ্ট করে যে, কার্যকর কাউন্সেলিং ও দৃঢ় নেতৃত্ব রেল কর্মীদের দক্ষতা ও সাড়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া যায়।

সিয়ালদহ বিভাগ CIT শ্রী মানস অধিকারী-র বীরত্বপূর্ণ ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করছে, যার ফলে চোর ধরা পড়েছে এবং চুরি যাওয়া সামগ্রী ফিরে পাওয়া গেছে। যাত্রী মিসেস জোশী রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন, এত দ্রুত তাঁর হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights