ভাই ফোঁটা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভাই ফোঁটা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে শ্রী মোদী লিখেছেন :
“ভাই ফোঁটা উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভাই-বোনের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক। এই সম্পর্কের ভিত্তি আরও মজবুত হোক, এই কামনা করি।”













