Sunday, September 20, 2026
WA
Home Bangla শিয়ালদহ-কল্যাণী শাখায় নতুন এসি লোকাল পরিষেবার সূচনা।

শিয়ালদহ-কল্যাণী শাখায় নতুন এসি লোকাল পরিষেবার সূচনা।

0
75
AC Local Train
AC Local Train

শিয়ালদহ-কল্যাণী শাখায় নতুন এসি লোকাল পরিষেবার সূচনা।
শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল পরিষেবা এখন থেকে রবিবার সহ সপ্তাহে ৭ দিন চলবে।
এসি ও নন-এসি পরিষেবার সম্প্রসারণে কল্যাণীর যাত্রীদের জন্য বাড়ছে যোগাযোগের সুবিধা।

কলকাতা, ০২ ডিসেম্বর:

                           পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে এবং শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় বিদ্যমান এসি লোকাল পরিষেবার চলার দিন বৃদ্ধি করতে চলেছে।

                         এই বাড়তি পরিষেবাগুলি ৪ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কল্যাণী) এবং ৭ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কৃষ্ণনগর রবিবার পরিষেবা) থেকে চালু হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন।

                     এই এসি লোকাল পরিষেবা দীর্ঘদিনের জনতার দাবি পূরণ করবে এবং ব্যস্ততম রুটগুলিতে আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। পরিষেবাটি বিশেষভাবে উপকার দেবে—

• কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের।
• এআইআইএমএস, কল্যাণীতে চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগীদের।
• কল্যাণী সংলগ্ন শিল্প, প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকায় যাতায়াতকারী কর্মজীবী মানুষদের, যারা ভিড় কম, নির্ভরযোগ্য এবং আরামদায়ক পরিষেবা আশা করেন।
নতুন এসি ইএমইউ লোকাল পরিষেবার বিবরণ
১. শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা:
• সপ্তাহে ৬ দিন চলবে (সোমবার–শনিবার)।
• গাড়ি সংখ্যা: ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ।
• শিয়ালদহ থেকে রওনা: বিকেল ৩:৩৫, কল্যাণী পৌঁছাবে ৪:৫২।
• কল্যাণী থেকে রওনা: বিকেল ৫:০২, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।

২. শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা (রবিবারে অতিরিক্ত দিন):

• আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে—৭ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর।
• এই পরিষেবাটি বিশেষত সপ্তাহান্তে ভ্রমণকারী যাত্রী ও ভক্তদের উপকারে আসবে।
• গাড়ি সংখ্যা: ৩১৮৪৭/ ৩১৮৪৮ শিয়ালদহ–কৃষ্ণনগর (রবিবার)।
• শিয়ালদহ থেকে রওনা: সকাল ১১:৫৫, কৃষ্ণনগর পৌঁছাবে ২:১১ PM।
• কৃষ্ণনগর থেকে রওনা: বিকেল ৪:০৫, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।
• স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট।

৩. নতুন নন-এসি সম্প্রসারিত পরিষেবা (কল্যাণী পর্যন্ত):

                     নতুন এসি পরিষেবার পাশাপাশি বিবাদি বাগ (কলকাতা) থেকে ছাড়া একটি নন-এসি লোকাল এখন থেকে কল্যাণী পর্যন্ত চলবে, যা যাত্রার সুবিধা আরও বাড়াবে।


                       নতুন পরিষেবা ও বিদ্যমান পরিষেবা মিলিয়ে, কল্যাণী অভিমুখে এখন সপ্তাহে সাত দিনেই মোট তিনটি এসি লোকাল পরিষেবা থাকবে, যা যাত্রী, ভক্ত এবং রোগীদের ভ্রমণকে আরও সুবিধাজনক করে তুলবে।

                      এই নতুন পরিষেবা বাহ্যিক তাপ ও আর্দ্রতা থেকে সুরক্ষিত, দ্রুত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে। শিয়ালদহ–কল্যাণী ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে সীমিত স্টপেজ থাকায় যাত্রার সময়ও কমবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights