কলকাতায় নতুন আইটি কেন্দ্র খুলে বিশ্বব্যাপী ডেলিভারি সক্ষমতা আরও জোরদার করল এক্সাভালু
১৫ জুলাই ২০২৬, কলকাতা (ভারত): বীমা ও অন্যান্য নিয়ন্ত্রিত শিল্পক্ষেত্রে পরিষেবা প্রদানকারী, মার্কিন যুক্তরাষ্ট্রে সদর দফতর বিশিষ্ট বৈশ্বিক ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি পরামর্শ সংস্থা এক্সাভালু আজ কলকাতার তথ্যপ্রযুক্তির প্রাণকেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভ-এ তাদের নতুন কার্যালয়ের সূচনার কথা ঘোষণা করল। মাননীয় বিধায়ক শ্রী অরুণ জ্যোতি তিওয়ারি এবং পশ্চিমবঙ্গের দূরদর্শী ব্যক্তিত্ব শ্রী সায়ন্তন বসু আনুষ্ঠানিকভাবে নতুন আইটি কেন্দ্রটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার, শিল্প জগৎ ও শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা।
নতুন কেন্দ্রটি এক্সাভালুর বৈশ্বিক ডেলিভারি সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং কলকাতা কে এমন এক কৌশলগত কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে, যা উত্তর আমেরিকা-সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সংস্থার গ্রাহকদের জন্য পরিষেবার কাজে সহায়তা করবে। এক্সাভালু সলিউশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এক্সাভালু ইন্ডিয়া) হল মার্কিন সংস্থা এক্সাভালু ইনক্-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা।
এক্সাভালু ইন্ডিয়ার চিফ অফ স্ট্র্যাটেজি, গ্লোবাল ডেলিভারি অ্যান্ড অপারেশনস শ্রী অনুপ দাস বলেন, “কলকাতার এই নতুন, সম্প্রসারিত কার্যালয় ভারতে এক্সাভালুর ধারাবাহিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভারতে সংস্থার ডেলিভারি ও অপারেশনস সদর দফতর হিসেবে এই বৃহত্তর ক্যাম্পাস বীমা, আর্থিক পরিষেবা, লাইফ সায়েন্সেস ও অলাভজনক প্রতিষ্ঠান — এই সব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা–সহ বিশ্বের অন্যান্য বাজারে আমাদের গ্রাহকদের ডিজিটাল রূপান্তরের সমাধান পৌঁছে দেওয়ার ক্ষমতা কে আরও জোরদার করবে।”
এক্সাভালু ইন্ডিয়া বর্তমানে কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদে ডেলিভারি কেন্দ্র পরিচালনা করে; পাশাপাশি সারা ভারতে ছড়িয়ে থাকা রিমোট কর্মীবাহিনী এই কাজে সহায়তা করে। শ্রী দাস আরও জানান, “আগামী এক বছরের মধ্যে সারা ভারতে আমাদের কর্মীসংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।”
সংস্থার মার্কিন সদর দফতর থেকে পাঠানো বার্তায় এক্সাভালুর প্রেসিডেন্ট ও সিইও শ্রী সৌরভ বসু বলেন, “এই নতুন কার্যালয় এই অঞ্চলের সমৃদ্ধ প্রযুক্তি পরিমণ্ডলের প্রতি আমাদের আস্থা এবং মানুষ, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি বিকাশে আমাদের ধারাবাহিক বিনিয়োগের ই প্রতিফলন। বিভিন্ন সংস্থা যখন এআই–চালিত ব্যবসায়িক রূপান্তরের পথে দ্রুত এগিয়ে চলেছে, তখন আমরা এমন এক পরিবেশ গড়ে তুলছি যেখানে মেধাবী পেশাদাররা উদ্ভাবন ও সহযোগিতার মধ্যে দিয়ে সফল কর্মজীবন গড়ে তুলতে পারবেন এবং একই সঙ্গে বিশ্বজুড়ে আমাদের গ্রাহকদের জন্য পরিমাপযোগ্য ব্যবসায়িক সাফল্য এনে দেবেন।”
কলকাতার এই কেন্দ্রটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, ডেটা ও অ্যানালিটিক্স, এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কনসাল্টিং এবং ইনস্যুরেন্স টেকনোলজিস ক্ষেত্রে প্রতিভা গড়ে তোলার মাধ্যমে সংস্থার বৈশ্বিক ডেলিভারি শক্তিকে আরও প্রসারিত করবে — বিশ্বজুড়ে বীমা সংস্থা ও অন্যান্য নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের জন্য এক্সাভালুর কাজের মূলে রয়েছে এই সক্ষমতাগুলিই।



















