Tuesday, September 29, 2026
WA
Home Bangla জেআইএস এডুকেশন এক্সপো ২০২৬ – শিলিগুড়ি সংস্করণে জ্ঞান, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের...

জেআইএস এডুকেশন এক্সপো ২০২৬ – শিলিগুড়ি সংস্করণে জ্ঞান, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের দিশায় এক অনন্য উদ্যোগ

0
14
(L-R): Sardar Simarpreet Singh, Director, JIS Group; Dr. Shankar Ghosh, Hon'ble Minister-in-Charge of Parliamentary Affairs & Tourism, Government of West Bengal and Bidyut Majumdar, Deputy Director, Business Development, JIS Group.
(L-R): Sardar Simarpreet Singh, Director, JIS Group; Dr. Shankar Ghosh, Hon'ble Minister-in-Charge of Parliamentary Affairs & Tourism, Government of West Bengal and Bidyut Majumdar, Deputy Director, Business Development, JIS Group.

জেআইএস এডুকেশন এক্সপো ২০২৬ – শিলিগুড়ি সংস্করণে জ্ঞান, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের দিশায় এক অনন্য উদ্যোগ

উত্তরবঙ্গ, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম শিক্ষা মেলায় এক ছাদের নিচে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৮৫টি একাডেমিক প্রোগ্রাম

শিলিগুড়ি, ১৮ জুলাই ২০২৬:

জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস-এর উদ্যোগে আয়োজিত জেআইএস এডুকেশন এক্সপো ২০২৬ – শিলিগুড়ি সংস্করণ সফলভাবে সম্পন্ন হল। এই একদিনের বৃহৎ শিক্ষা মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় বিষয়ক ও পর্যটন দপ্তরের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ; জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং; এবং জেআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) শ্রী বিদ্যুৎ মজুমদার, জেআইএস গ্রুপের অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে। ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে এই শিক্ষা মেলা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এই আয়োজনের মাধ্যমে জেআইএস গ্রুপ আবারও শিক্ষার্থীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

উত্তরবঙ্গ, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার ৬৫টি স্কুলের ১,২০০-রও বেশি ছাত্র-ছাত্রীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে এক্সপোটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষামূলক সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করেন।

জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস-এর অধীনস্থ ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮৫টি একাডেমিক প্রোগ্রাম এবং ৪৫,০০০-এরও বেশি শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে ওঠা সমৃদ্ধ শিক্ষা পরিসর এই এক্সপোতে তুলে ধরা হয়। ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরের বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপিত হয়।

প্রতিটি প্রতিষ্ঠানের পৃথক প্যাভিলিয়নে শিক্ষক, ভর্তি-পরামর্শদাতা এবং একাডেমিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ ছিল। এই ব্যক্তিগত পরামর্শপর্বের মাধ্যমে ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকরা উদীয়মান বিষয়, ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ, ভর্তি প্রক্রিয়া এবং সময়োপযোগী শিক্ষার পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত তথ্য জানতে পারেন।

এক্সপোর অন্যতম প্রধান আকর্ষণ ছিল উত্তরবঙ্গ, শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার ৬৫টি স্কুলের ১,২০০-রও বেশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান। তাঁদের সাফল্যকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা হয়।

এছাড়াও একান্ত ক্যারিয়ার কাউন্সেলিং এবং হাতে-কলমে কর্মশালার আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা বিষয় নির্বাচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিল্পক্ষেত্রের পরিবর্তিত চাহিদা এবং নিজেদের লক্ষ্য ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স নির্বাচন সম্পর্কে মূল্যবান পরামর্শ লাভ করেন।

অনুষ্ঠানে জেআইএস গ্রুপের ডিরেক্টর সরদার সিমরপ্রীত সিং বলেন, “জেআইএস গ্রুপে আমরা বিশ্বাস করি, প্রত্যেক শিক্ষার্থীরই মানসম্মত শিক্ষা, সঠিক দিশা এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। জেআইএস এডুকেশন এক্সপো আজ এমন একটি তাৎপর্যপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনার মিলন ঘটে। শিলিগুড়িতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমহলের অভূতপূর্ব সাড়া আমাদের এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে, মহানগরের বাইরেও প্রতিভার বিকাশে সমান গুরুত্ব দিয়ে আগামী দিনের নেতৃত্ব ও উদ্ভাবকদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights