Saturday, September 19, 2026
WA
Home Bangla স্বল্প সঞ্চয় প্রকল্পে টানা তিনবার দেশের সেরা বাংলা – চিট ফান্ড নয়...

স্বল্প সঞ্চয় প্রকল্পে টানা তিনবার দেশের সেরা বাংলা – চিট ফান্ড নয় স্বল্প সঞ্চয় প্রকল্পে ভরসা গ্রামবাংলার

0
2541
Money
Money

স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের সেরা বাংলা

স্বল্প সঞ্চয় প্রকল্পে সংগ্রহীত অর্থের পরিমানের হিসেবে সারা দেশে আবারও সেরা বাংলা। এই নিয়ে টানা তিনবার শীর্ষ স্থান পেয়েছে রাজ্য। শহরাঞ্চলের তুলনায় স্বল্প সঞ্চয়ে গ্রাম বাংলার মানুষই বেশি টাকা জমিয়েছেন – এমনটাই বলছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক সমীক্ষা।

উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রর মত রাজ্যগুলিকে পিছে ফেলে দিয়ে তৃতীয়বারের জন্য শীর্ষে বাংলা। National Savings Institute (NSI) এর সমীক্ষা অনুযায়ী, ২০১৬-১৭ সালে বাংলায় পোস্ট অফিসের মাধ্যমে সঞ্চয়ের পরিমাণ ৬৩,৩৯২ কোটি টাকা। এই অর্থের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ৬০০০ কোটি টাকা বেশি।

একদিকে যখন কেন্দ্রীয় সরকার একের পর এক সুদের হার কমিয়ে দিচ্ছে, এই সমীক্ষার ফল এটাই প্রমাণ করে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মানুষ এখন অনেকটাই সচেতন। গ্রামাঞ্চলে পথনাটিকা, কবিগান, পোস্টারের মাধ্যমে সচেতনতা প্রচার করেছে সরকার।

স্বল্প সঞ্চয়ে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়েছে উত্তর। জেলাগুলির মধ্যে সেরা কুচবিহার। জলপাইগুড়ি ও দার্জিলিং যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights