Wednesday, September 16, 2026
WA
Home Bangla সুখবর বাংলার খাদ্য রসিকদের জন্য – মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও...

সুখবর বাংলার খাদ্য রসিকদের জন্য – মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ

0
2688
Agriculture in India
Agriculture in India

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কম দামে তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ

রসনাপ্রিয় বাঙালির জন্য সুখবর। বাংলার দুই সেরা সুগন্ধী চাল গোবিন্দভোগ ও তুলাইপঞ্জি সস্তায় সাধারন মানুষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। এবছরে পুজোর পর বা আগামী বছরের শুরুতে বাজারদরের অন্তত ২০ থেকে ২৫ শতাংশ কম দামে রাজ্যের বিভিন্ন স্টলে বিক্রী করা হবে এই চাল। প্রথমে সুফল বাংলার স্টল ও পড়ে রেশন দোকান মারফত বিক্রী করা হবে এই চাল।

মুখ্যমন্ত্রী উদ্যোগ নেওয়ার পর কৃষি বিজ্ঞানী ও আধিকারিকদের কাছ থেকে ফলন বাড়ানো ও আনুসাঙ্গিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী।
তুলাইপঞ্জি মূলত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমা ও দক্ষিণ দিনাজপুরের একটি অংশে উৎপাদিত হয়। উত্তরবঙ্গের আরও কিছু এলাকায় এই চালের উৎপাদন করা যেতে পারে বলে কৃষি বিজ্ঞানীদের মতে। সেক্ষেত্রে ফলন অনেকটাই বাড়বে।

তেমনই গোবিন্দভোগ চাল মূলত পূর্ব বর্ধমানের রায়না-১ ও ২ নম্বর ব্লক ও খণ্ডকোষে খুব ভালো উৎপাদন হয়। এই পূর্ব বর্ধমান জেলারই আউশগ্রাম, মন্তেশ্বর, জামালপুর ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত এই চাল ফলন করা যেতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা। এছাড়া, হুগলী, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়াও এই চাল উৎপাদনের জন্য উপযোগী বলে মনে করছেন তারা। বাঁকুড়া, পুরুলিয়াতেও চাল তৈরীর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, এই দুই চালের পেটেন্ট নিয়ে রেখেছে রাজ্য সরকার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights