Tuesday, September 22, 2026
WA
Home Bangla স্বাস্থ্য ক্ষেত্রে বাংলা সবার ওপরে – সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে...

স্বাস্থ্য ক্ষেত্রে বাংলা সবার ওপরে – সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবার ওপরে

0
2295
RG KAR Hospital
RG KAR Hospital

সরকারি হাসপাতালে রোগীর শয্যা সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই সবার ওপরে

কেবল ১০০ দিনের কাজেই নয়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় রোগীর শয্যা (বেড) ব্যবস্থার নিরিখে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ সবার ওপরে। একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ৭৮ হাজার ৫৬৬ টি শয্যার ব্যবস্থা রয়েছে। গোটা দেশে সব মিলিয়ে সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল ব্যুরো অব হেলথ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী গোটা দেশের ১৪ হাজার ৩৭৯ টি সরকারি হাসপাতালে ৬ লক্ষ ৩৪ হাজার ৮৭৯ টি শয্যা রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশী। সরকারি হাসপাতালে চিকিৎসকের ক্ষেত্রে অ্যালোপ্যাথের সংখ্যা ৮ হাজার ৮২৯ জন। ডেন্টাল সার্জেন রয়েছেন ৬৪৭। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক রয়েছেন ৭২১ জন। গোটা দেশে সরকারি হাসপাতালে মোট ১১ লক্ষ ৩ হাজার ৩২৮ জন অ্যালোপ্যাথ চিকিৎসক রয়েছেন। এর মধ্যে তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights