Tuesday, September 29, 2026
WA
Home Bangla তপ্ত পথে দৃপ্ত পদযাত্রা মানবিক অধিকারের দাবীতে, সংবিধান রক্ষার দাবিতে

তপ্ত পথে দৃপ্ত পদযাত্রা মানবিক অধিকারের দাবীতে, সংবিধান রক্ষার দাবিতে

0
2358
Faruque Amamed Walking
Faruque Amamed Walking

ফারুক আহমেদ ও সহযোগীদের নেতৃত্বে এগিয়ে চলেছে এসসি এসটি সংখ্যালঘু জনতা লক্ষ্য মাননীয় রাজ্যপালের বাস ভবন |

রাজপথে আছড়ে পড়ল লক্ষাধিক দলিত-মুসলিম-আদিবাসী ঐক্যের মহামিছিল

নিজস্ব সংবাদদতা, কলকাতা, দেশজুড়ে দলিত মুসলিম আদিবাসীদের নির্যাতন ও নিজেদের সংবিধানিক অধিকার আদায়ের লক্ষে কলকাতার রাজপথে আছড়ে পড়ল লক্ষাধিক দলিত-মুসলিম-আদিবাসী ঐক্যের সংবিধান বাঁচাও সমিতির মিছিল।

শনিবার দুপুরে শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে দুটি বৃহৎ মিছিল ধর্মতলাতে একত্রিত হয়ে রেড রোডে ড. বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে এসে একত্রিত হয়। এই মিছিলে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু, দলিত, আদিবাসী সংগঠনের যৌথ উদ্যোগে এই মহামিছিল হয়। মিছিল শেষে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে এক সমাবেশে বক্তারা দেশের সর্বত্র শিশু নারী সহ দলিত মুসলিম আদিবাসী নির্যাতনের তীব্র নিন্দা জানান। এবং আগামী দিনে রাজ্যের দলিত আদিবাসী মুসলিমদের বঞ্চনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করার অঙ্গীকার করেন। সমীর কুমার দাস ও ফারুক আহমেদ, বীরেন্দ্রনাথ মাহাতো, মুহাম্মদ কামরুজ্জামান, কঙ্কন কুমার গুঁড়ি, স্বপন কুমার হালদার, সুচেতা গোলদাররা প্রতিবাদে ফেটে পড়েন।

উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শরদিন্দু উদ্দীপন, মহঃ নুরউদ্দিন, সুব্রত বাঁটুল, প্রশান্ত বিশ্বাস, সজল মল্লিক, অনন্ত আচার্য প্রমুখ। এছাড়াও সংবিধান বাঁচাও কমিটির কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রাজ্যপালকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। দলিত ও সংখ্যালঘু নেতাদের মধ্যে পাঁচজন প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করে দলিত ও সংখ্যালঘুদের বঞ্চনার প্রতিকার চেয়ে স্মারকলিপি তুলে দিয়ে ডিটেল বক্তব্য তুলে ধরেন, সমীর কুমার দাস, ফারুক আহমেদ, মহঃ কামরুজ্জামান, বীরেন্দ্রনাথ মাহাতো, সুচেতা গোলদার।

আরো খবর লক্ষ্য রাখুন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights