Thursday, September 17, 2026
WA
Home Bangla মৎস্য উন্নয়ন নিগমের রবীন্দ্র জযন্তী পালণ হবে ঠাকুর বাড়ির বিশেষ মাছের পদ...

মৎস্য উন্নয়ন নিগমের রবীন্দ্র জযন্তী পালণ হবে ঠাকুর বাড়ির বিশেষ মাছের পদ দিয়ে উত্সব চলবে ১৩ই মে পর্যন্ত

0
3075
Fish Market - Bengal
Fish Market - Bengal

ঠাকুরবাড়ির মেছো মেনুতে মৎস্য উন্নয়ন নিগমের রবীন্দ্র শ্রদ্ধায়

মাছে ভাতে বাঙালি আর যে কোনো  অনুষ্ঠানে মাছের পদ আমিষ আহারী বাঙালীর শ্রেষ্ঠ বিনোদন | আর রবীন্দ্রনাথ হলেন প্রানের ঠাকুর,মনের মানুষ, তাই মত্স্য দপ্তরের এই ভজন রসিক বাঙালীর জন্য রবীন্দ্র জযন্তী উপলক্ষ্যে মত্স্য উত্সব সকলের মন করবে সন্দেহ নেই|

ইতিহাস বলে, বাংলায় ভোজের আসরে প্রথম মেনুকার্ডের জন্ম হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবিঠাকুরের ভাই হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবীর হাতে। হেঁসেলের অন্দরেই তিনি খুঁজে নিয়েছিলেন সৃষ্টির আনন্দ। রন্ধনতত্বে তাঁর দক্ষতা ছিল নজিরবিহীন। তাঁর রান্না ছিল রবীন্দ্রনাথের খুব প্রিয়।

এবার বিশ্বকবির জন্মদিনে প্রজ্ঞাসুন্দরীর আবিষ্কৃত একগুচ্ছ মেছো মেনু বাঙালীকে উপহার দিতে চলেছে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। আজ নলবন ফুড পার্কে শুরু হতে চলেছে রবীন্দ্র জন্মজয়ন্তীর বিশেষ খাওয়াদাওার উৎসব। মৎস্য নিগম শুধু প্রজ্ঞাসুন্দরীর নয়, লীলা মজুমদারের রান্নার বই থেকে বেশ কিছু পদও তৈরী করছে। এই উৎসব চলবে ১৩ই মে পর্যন্ত।

বাঙালির চেনা ছকের কিছুটা বাইরে গিয়েই তালিকা সাজানো হয়েছে। বাংলাদেশের বিশেষ রেসিপি ইলিশের দোলন, শোল সিলেট, ভেটকি মাছের গ্রেভি কাটলেট, চিংড়ি পাফ, বাগদা চিংড়ি ভাতে। পার্সে মাছের একচাকি বলে বিশেষ পদ পাওয়া যাবে পাশাপাশি পাওয়া যাবে পশ্চিমী ঘরানার আইটেমও। সব মিলিয়ে প্রায় ১৫ রকমের নতুন মাছের পদ নিয়ে হাজির থাকবে নিগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights