Wednesday, November 11, 2026
WA
Home Bangla জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে আগামীকাল থেকে কলকাতা স্টেশনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে আগামীকাল থেকে কলকাতা স্টেশনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

0
0
Buy on Amazon
Buy Now on Amazon
জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে আগামীকাল থেকে কলকাতা স্টেশনে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
সুমন মুন্সি | আইবিজি নিউজ (IBG NEWS)
কলকাতা, ১১ নভেম্বর, ২০২৬:
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ২৪ ঘণ্টার নিরলস ও সমন্বিত প্রচেষ্টায় জলমগ্ন পরিস্থিতি কাটিয়ে আগামীকাল থেকে কলকাতা স্টেশনে স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল। গত সোমবার টালা পাম্পিং স্টেশনে ৭২ ইঞ্চি ব্যাসের একটি জল সরবরাহকারী পাইপলাইনে বড় ধরনের লিকেজের ফলে কলকাতা স্টেশন ও সংলগ্ন এলাকায় ব্যাপক জল জমে যায়। এর জেরে মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ব্যাহত হওয়ার পাশাপাশি বুধবার পর্যন্ত সার্কুলার রেলওয়ের যাত্রীবাহী ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করতে হয়েছিল।
পরিস্থিতির গুরুত্ব বুঝে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে আলোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে একটি বিশেষ দল গঠন করেন। শিয়ালদহ ডিভিশনের সমস্ত সংশ্লিষ্ট বিভাগ দিনরাত এক করে জল নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত সিগন্যালিং ব্যবস্থা মেরামতের কাজ চালায়।
ডিভিশনাল স্তরে শিয়ালদহের ডিআরএম (DRM) শ্রী রাজীব সাক্সেনা নিজে দাঁড়িয়ে থেকে গোটা অভিযানের তদারকি করেন। মেরামতির কাজে গতি আনতে তিনি কলকাতা পৌরনিগমের (KMC) কমিশনার ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে যাত্রী ভোগান্তি কমানোর চেষ্টা চালান।
ছট পূজা উপলক্ষে স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড়ের কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়। বিলম্বিত ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কমাতে স্টেশনে খাবারের প্যাকেট, পানীয় জল ও জলখাবার বিতরণ করা হয়।
প্রযুক্তিগত কর্মীদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় বর্তমানে ক্ষতিগ্রস্ত সিগন্যালিং ব্যবস্থা সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে, যা ট্রেন চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় সাফল্য।
এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা বলেন, “পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের নির্দেশনা ও তত্ত্বাবধানে সমস্ত বিভাগের নিষ্ঠা, আন্তরিক প্রচেষ্টা এবং পারস্পরিক সমন্বয়ের ফলেই এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। শুরু থেকেই আমাদের প্রধান লক্ষ্য ছিল যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রেখে যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করা।”
তিনি আরও জানান, আগামীকাল থেকে সমস্ত মেল, এক্সপ্রেস এবং শহরতলির ট্রেন পরিষেবা স্বাভাবিক রুটেই চলাচল করবে। ভবিষ্যতে যাতে রেললাইনে জল ঢুকতে না পারে, সেজন্য শিয়ালদহ ডিভিশনের তরফে বিকল্প প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি অতিরিক্ত নিকাশি ব্যবস্থাও তৈরি করা হয়েছে।
কঠিন এই সময়ে ধৈর্য ও সহযোগিতার জন্য যাত্রীদের এবং নিরলস পরিশ্রমের জন্য রেলকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ডিআরএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights