Thursday, September 17, 2026
WA
Home Bangla পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত

পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত

0
1395
পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত
পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত

পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত

টাটা স্কাই,জলসা মুভিসের সাথে জুটি বেঁধে, সাম্প্রতিক নতুন বাংলা ছবি এবং প্রিমিয়াম ছবির বৃহত্তম       সম্ভার প্রদর্শন করছে

কলকাতা, ১৫ মে ২০১৯: বিভিন্ন আঞ্চলিক সেবা প্রদানের জন্য পরিচিত, ভারতবর্ষের শীর্ষস্থানীয় কন্টেন্ট বিতরণ মঞ্চ, টাটা স্কাই চালু করলো এক নতুন অবতার, টাটা স্কাই বাংলা সিনেমা| টাটা স্কাই এর মুখ্য যোগাযোগ কর্মকর্তা অনুরাগ কুমারের সাথে এই পরিসেবাটির উন্মোচন করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়|

আঞ্চলিক সিনেমার জনপ্রিয়তা বৃদ্ধির প্রতি লক্ষ্য রেখে,  টাটা স্কাই বাংলা সিনেমার উদ্দেশ্য হলো একই মঞ্চে পরিবারের সকল সদস্যদের জন্য বিনোদন নিয়ে আসা। প্রধান চলচ্চিত্র প্রদর্শনকারী জলসা মুভিস এর সাথে অংশীদার হয়ে, টাটা স্কাই বাংলা সিনেমার নতুন সংস্করণ, এখন থেকে ১ টাকা প্রতি দিনের বিনিময়ে ১০০ টিরও বেশী বিভিন্ন ধরনের জনপ্রিয় এবং প্রিমিয়াম ছবির পাশাপাশি নতুন মুক্তিপ্রাপ্ত ছবিও প্রদর্শন করবে|

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে টাটা স্কাই এর মুখ্য যোগাযোগ কর্মকর্তা অনুরাগ কুমার বলেন “বাঙালি দর্শকদের রুচি পরিশীলিত এবং বাংলা ছবি উপভোগ করার প্রবণতা তাদের খুব বেশী| ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটি বৃহৎ সংখ্যায় বাঙালি দর্শক ছড়িয়ে রয়েছে এবং আমরা দেখেছি সেইসব অঞ্চলে দর্শক টাটা স্কাই বাংলা সিনেমা কে উপভোগ করতে| প্রতি মাসে প্রিমিয়ার ছবি প্রদর্শনের মাধ্যমে আমাদের সদস্যদের খুশি করার জন্য, আমরা আমাদের নতুন অংশীদার জলসা মুভিস এর সাথে মিলে আমাদের অফারসমূহ  আরও উন্নত করছি| এই প্রিমিয়ার ছবিগুলো বিজ্ঞাপন মুক্ত হবে এবং এগুলিকে টেলিভিশনে এর আগে কখনো দেখানো হয় নি|”

পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত
পরিবারকে একত্রিত করতে টাটা স্কাই বাংলা সিনেমার সঙ্গে পরমব্রত

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারকা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন “ঐতিহাসিকভাবে, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি সমগ্র দেশের চলচ্চিত্র জগতের জন্য পথপরিদর্শক| উন্নত মানের ছবির জন্য তাদের ভালবাসা এখনো কমে  যায়নি| দর্শকরা নতুন কোনো ছবি মুক্তি লাভের সাথে সাথেই উপভোগ করতে চান এবং সেইসাথে কিছু কিছু দর্শক এমনও রয়েছেন, যাদের শহরের সিনেমাহলে ছবি মুক্তি না পাবার জন্য তারা তাদের প্রিয় ছবি দেখতে পারেন না| কিন্তু এখন টাটা স্কাই এর সৌজন্যে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা সমগ্র ভারতবর্ষে সেরা বাংলা ছবিগুলো উপভোগ করতে পারবেন|”

টাটা স্কাই বাংলা সিনেমা প্রতি মাসে এক্সক্লুসিভ ছবি প্রিমিয়ার এর সঙ্গে সঙ্গে 100 টিরও বেশী ড্রামা, অ্যাকশন, কমেডি, থ্রিলার এবং হরর সিনেমা প্রদর্শন করবে।  সদস্যরা তাদের নিজেদের বাড়িতে আরামের সাথে, মন জানে না, রসগোল্লা, মনোজদের অদ্ভূত বাড়ি, মুখার্জি দার বউ, এবং আরও অনেক ছবির ওয়ার্ল্ড টৈলিভিশন প্রিমিয়ার উপভোগ করতে পারবেন| এই পরিসেবাটি আমাজন অভিযান, বাদশাহী আংটি, জুলফিকর, রাজকাহিনীর মত অন্যান্য বিভিন্ন জনপ্রিয় প্রিমিয়াম ব্লকবাস্টার ছবিও মিলিয়ে মিশিয়ে দেখাতে থাকবে|

আঞ্চলিক সিনেমার প্রতি বেড়ে চলা জনপ্রিয়তা এবং চাহিদা পূরণের জন্য বাধাহীনভাবে এবং উচ্চ মানের বিনোদন প্রদানের মাধ্যমে টাটা স্কাইয়ের আঞ্চলিক সিনেমা পরিষেবাগুলিকে, টাটা স্কাই বাংলা সিনেমা পরিষেবাটি আরও শক্তিশালী করে তুলবে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, এই সম্ভারে ইতিমধ্যেই টাটা স্কাই তেলুগু সিনেমা, টাটা স্কাই তামিল সিনেমা, টাটা স্কাই ভজপুরি সিনেমা, টাটা স্কাই পাঞ্জাব ডি রং, টাটা স্কাই মারাঠি সিনেমা এবং টাটা স্কাই কিডস সিনেমা যুক্ত হয়েছে।

টাটা স্কাই বাংলা সিনেমা সকল সদস্যদের জন্য চ্যানেল এবং 1310(SD) তে উপলব্ধ রয়েছে|

Photo and Report: Md. Khairul Amin & Soumitra Das

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights