Sunday, October 25, 2026
WA
Home Bangla আয়করের পরিষেবা এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য কলকাতায় করদাতা লাউঞ্জের...

আয়করের পরিষেবা এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য কলকাতায় করদাতা লাউঞ্জের উদ্বোধন

0
1394
Income Tax - India
Income Tax - India

আয়করের পরিষেবা এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য কলকাতায় করদাতা লাউঞ্জের উদ্বোধন

By PIB Kolkata

কলকাতা , ১৪ ডিসেম্বর, ২০১৯       

করদাতাদের জন্য আয়কর দপ্তরের নানান পরিষেবার বিষয়ে  জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এবং প্রত্যক্ষ করের সম্বন্ধে আরো ভালো ধারণা মানুষের কাছে পৌছে দিতে ভারত আন্তর্জাতিক মেগা ট্রেড ফেয়ারে আজ একটি ‘করদাতা লাউঞ্জ’-এর উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের প্রিন্সিপাল ডিজি আইটি (অ্যাডমিন ও টিপিএস ) শ্রীমতী আশা আগরওয়াল এর উদ্বোধন করেন। স্কুল কলেজের পড়ুয়াদের অর্থাৎ ভবিষ্যতের করদাতাদের করব্যবস্থার বিষয়ে সচেতন করে তুলতে এই লাউঞ্জ সাহায্য করবে। নতুনদিল্লী, মুম্বাই, ভুবনেশ্বর, আহমেদাবাদ, বারাণসী, বেঙ্গালুরু ও পাটনায় অতীতে এই ধরণের লাউঞ্জ গড়ে তোলা হয়েছে।    

এই লাউঞ্জে যে সব সুবিধে পাওয়া যাবে, সেগুলি হল,

১, প্যানের দরখাস্ত ও আধার-প্যান সংযুক্তি সংক্রান্ত প্রশ্নের জবাব

২। বৈদ্যুতিন প্রক্রিয়ায় ফাইলিং ও ২৬ এ এস ফর্ম সংক্রান্ত প্রশ্নাবলী

৩। প্রদেয় করের থেকে  ফেরতযোগ্য অর্থ পাওয়ার বিষয়  

 ৪। বৈদ্যুতিক ভাবে এবং পুস্তিকা আকারে করপ্রদান সংক্রান্ত নানা তথ্য

৫। তরুণ প্রজন্মকে কর দেবার গুরুত্ব বোঝানোর লক্ষ্যে নানান প্রতিযোগিতা

৬। পথনাটিকা, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, কৌতুক অভিনয়ের মাধ্যমে  করদেবার প্রয়োজনীয়তা এবং দেশ গড়ার কাজে করের অবদানের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা

৭। বড়দের সঙ্গে আসা ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা  

এই লাউঞ্জে করদাতারা তাঁদের অভিজ্ঞতা জানাতে পারবেন। এটি করের বিষয়ে প্রচারের পাশাপাশি, কলকাতার নাগরিকদের কাছে আয়কর দপ্তরের পরিচিতি বাড়াতেও সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights