Monday, October 26, 2026
WA
Home Bangla আজ আমার জন্ম দিন – লিমেরিক লাভার্স পাবলিশার্স

আজ আমার জন্ম দিন – লিমেরিক লাভার্স পাবলিশার্স

0
937
Limeric Lovers Publishers
Limeric Lovers Publishers

আজ আমার জন্ম দিন – লিমেরিক লাভার্স পাবলিশার্স

স্বপ্ন আকাশ ছুঁলে আকাশ খোঁজে না তার বাড়ি।
এই ভাবে স্বপ্নেরা হয়ে যায় মেঘেদের সারি।
কোনো মেঘ, বৃষ্টির ধারা হয়ে মাটিকে ভেজায়।
আমি সেই মাটি ভেজা সৃষ্টির ধারা হতে চাই।।

~ড: পলাশ বন্দ্যোপাধ্যায়~

আজ আমার জন্ম দিন – লিমেরিক লাভার্স পাবলিশার্স

ড: পলাশ বন্দ্যোপাধ্যায় মানে আমাদের পলাশ দা পরিচয় এক অগাস্টের খুব ভোরে যখন আমার প্রথম সন্তান এই পৃথিবীতে এলো সেই আনন্দের মুহূর্তে চাইল্ড স্পেশালিস্ট ছিলেন পলাশ দা । উদ্দমী অথচ শান্ত , যত্নবান জ্ঞানী অথচ স্পষ্টভাষী ডাক্তার। সালটা ২০০৩ এর এক আগস্টের সকল সেই থেকেই শুরু , দাদা ভাই এর সম্পর্ক ।

লেখার বিষয় “লিমেরিক লাভার্স পাবলিশার্স এর জন্ম দিন ” কিন্তু ধান ভাঙতে শিবের গীত কেন ? কারণ ডাক্তার যে ভালো সাহিত্যি হয় তা কোনান ডায়াল , বনফুল বা নিহার রঞ্জন বাবু দের দেখলেই জানা যায় , কিন্তু ভালো প্রকাশক হওয়ার জন্য ভালো মানুষদের একজায়গায় নিয়ে আসার মতো সাংগঠনিক ক্ষমতা ,পলাশ দা ও তাঁর বন্ধুরা দেখিয়েছেন “লিমেরিক লাভার্স পাবলিশার্স” ।

বই মেলা তে হঠাৎ করে দেখা সকলের সাথে লিমেরিকলাভার্সপাবলিশার্স স্টলে । সকলেই বিদগদ্ধ ,সকলেই রুচিশীল অথচ ভিন্ন মতের মানুষ । হঠাৎ দেখলে মনে হবে প্রকৃত গণতন্ত্র এই সাহিত্য সভায় এল করে বসে আছে । আছে অভিমান, আছে দ্বন্দ্ব , আছে যৌক্তিক তক্কো কিন্তু তা ছাপিয়েও যেটা আছে সেটা হলো ভালো সৃষ্টিকে সাদরে গ্রহণ করে প্রকাশ করার উদারতা ।

আজ “লিমেরিক লাভার্স পাবলিশার্স ” এর জন্ম দিনে আইবিজী নিউজ পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো ড পলাশ বন্দোপাধ্যায় ও তার সহযোগীদের জন্য ।

আপনাদের চলার পথে যদি আমরা কোনো সহযোগী হতে পারি , আমাদের আগাম হাত বাড়ানোই রইলো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights