Tuesday, September 29, 2026
WA
Home Bangla ১২ অক্টোবর থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামতে চলেছে প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থার...

১২ অক্টোবর থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামতে চলেছে প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন

0
988
Capt Kanad Bhattacharya was the first Kargil martyr from West Bengal
Capt Kanad Bhattacharya was the first Kargil martyr from West Bengal

১২ অক্টোবর থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামতে চলেছে প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন

এম রাজশেখর (৬ অগস্ট ‘২০):- আগামী ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নামতে চলেছে দেশের প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন।

‘ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ’-র ছত্রছায়ায় থাকা ‘প্রতিরক্ষা উৎপাদন কর্মচারী (অসামরিক) সংঘ’-র তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, “দেশের প্রতিরক্ষা উৎপাদন সংস্থাগুলোকে বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে আগামী ১২ অক্টোবর ভোর ৬ টা থেকে প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন একযোগে সমগ্র দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে সামিল হতে চলেছে।”

‘প্রতিরক্ষা উৎপাদন কর্মচারী (অসামরিক) সংঘ’-র সাধারণ সম্পাদক শেখ মুরাদ লিখিত বিবৃতি জারি করে জানিয়েছেন, “গত ২৮ জুলাই প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠনের সঙ্গে এক আলোচনা সভায় সচিব (প্রতিরক্ষা উৎপাদন) জানিয়েছিলেন, ‘শ্রমিক সংগঠনের বক্তব্য যত শীঘ্র সম্ভব উপযুক্ত স্তরে জানানো হবে’।
কিন্তু তার পরে রক্ষা মন্ত্রালয় বা প্রতিরক্ষা উৎপাদন নির্দেশকের কার্যালয় থেকে শ্রমিক সংগঠনগুলোর সাথে কোন যোগাযোগ করা না হলে, গত ৩১ জুলাই সংযুক্ত প্রতিবাদপত্র প্রেরন করে সচিব (প্রতিরক্ষা উৎপাদন) এবং প্রতিরক্ষা সচিব-কে জানানো হয়, অনির্দিষ্টকালীন ধর্মঘটে বসতে চলেছে প্রতিরক্ষা উৎপাদন সংস্থার সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন।

ইতিমধ্যে গত ৪ অগস্ট প্রতিরক্ষা উৎপাদন সংস্থাগুলোর সবকটা শ্রমিক সংগঠন একযোগে ধর্মঘটের নোটিশও প্রকাশ করেছে।”

সরকারী ক্ষেত্রগুলোকে সুচতুরভাবে বাণিজ্যিক সংস্থার হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার ইশাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মীরা নিজেদের দ্বিপ্রাহরিক আহার বর্জন করে সরকারী মনোভাবের নীতিগত বিরোধীতায় সামিল হন।

‘প্রতিরক্ষা উৎপাদন কর্মচারী (অসামরিক) সংঘ’-র তরফ থেকে জানানো হয়েছে, “আগামীকাল ইশাপুর রাইফেল ফ্যাক্টরির গেটের সামনে সমবেত হয়ে সরকারী নীতির বিরুদ্ধে একযোগে বিক্ষোভ দেখাবেন ফ্যাক্টরির সকল কর্মচারীবৃন্দ।”

সরকারী প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণের প্রতিবাদে দেশজুড়ে এককাট্টা হচ্ছে শ্রমিক সংগঠনগুলো।

প্রতিরক্ষা উৎপাদন সংস্থার কর্মীদের পাশাপাশি আগামী ১৮ অগস্ট একদিনের ধর্মঘটে সামিল হতে চলেছে কয়লা ক্ষেত্রের সাথে জড়িত সবকটা শ্রমিক সংগঠন।
বলে রাখা ভালো ১৮ তারিখ প্রাইভেট সেক্টরকে দেওয়ার উদ্দেশ্যে কোল ব্লকের টেন্ডার খুলবে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights